সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের পর নেপালে বিক্ষোভ

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৮:০২ পিএম

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তারের পর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন তাঁর সমর্থকেরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আজ শনিবার ভোরে কাঠমান্ডুতে নিজ বাসভবন থেকে সাবেক প্রধানমন্ত্রীকে হেফাজতে নেয় পুলিশ। এর পরপরই তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি ক্লিনিকে নেওয়া হয়।

গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে নেপালজুড়ে ব্যাপক গণবিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ দমনে নেওয়া কঠোর ব্যবস্থায় প্রাণহানির ঘটনায় কেপি শর্মাকে অভিযুক্ত করা হয়েছে। মূলত দুর্নীতি ও অর্থনৈতিক সংকট থেকে তৈরি হওয়া এই ক্ষোভ গণ-আন্দোলনের রূপ নেয়। সেই সময় পুলিশের গুলিতে অন্তত ৭০ জন নিহত হন।

বিক্ষোভ দমনে সরকারি ভূমিকা তদন্তে গঠিত একটি প্যানেল সাবেক প্রধানমন্ত্রী ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বিরুদ্ধে 'ফৌজদারি অবহেলার' অভিযোগে বিচারের সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতেই আজ ওলির পাশাপাশি রমেশ লেখককেও গ্রেপ্তার করা হয়।

কাঠমান্ডু পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানান, ওলির বয়স এবং তাঁর দুবার কিডনি প্রতিস্থাপনের ইতিহাস বিবেচনায় তাঁকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নেপালে এই নাটকীয় গ্রেপ্তারের মাত্র এক দিন আগে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বালেন শাহ।

বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা ও যুবসমাজের বাড়তে থাকা হতাশাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত নেপাল। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবিতে গত ৩ দিনে ৩ তরুণ আত্মহুত্যার চেষ্টা করেছেন। তাদের মধ্যে...
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে মারা গেছেন। ১৯৯৫-২০১৩ পর্যন্ত তাঁর শাসনামলে কাতারের অর্থনীতি, সংবিধান ও আন্তর্জাতিক প্রভাব উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়।
মিয়ানমারে গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত নির্বাচনী সময়ের ৬ মাসে ৭ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এসব মৃত্যুর জন্য দেশটির সেনাবাহিনী দায়ী বলে জানিয়েছে জাতিসংঘ। বিবিসি জানিয়েছে এ খবর।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ঘোষণা দিয়েছেন, তিনি পদত্যাগ করছেন। এর মাধ্যমে গত এক দশকে সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রেক্সিটের পর গত কয়েক বছরে ব্রিটেন নিজের মতো করে চলার...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর