মিয়ানমার সেনাবাহিনীর হাতে ৬ মাসে ৭ শতাধিক নিহত: জাতিসংঘ

আপডেট : ২৩ জুন ২০২৬, ১১:২১ এএম

মিয়ানমারে গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত নির্বাচনী সময়ের ৬ মাসে ৭ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এসব মৃত্যুর জন্য দেশটির সেনাবাহিনী দায়ী বলে জানিয়েছে জাতিসংঘ। বিবিসি জানিয়েছে এ খবর।

সোমবার প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে অন্তত ৭০২ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে যাচাই করা হয়েছে। নিহতদের মধ্যে ২২৪ জন নারী এবং ১৫৩ জন শিশু রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সামরিক বিমান হামলাই ছিল ধ্বংস ও মানবিক দুর্ভোগের সবচেয়ে বড় কারণ। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে সাগাইং অঞ্চলে, যেখানে অন্তত ১৯১ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৬০ জন নারী ও ৩০ জন শিশু।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোহিঙ্গা জনগোষ্ঠীও বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। তাদের বিরুদ্ধে জোরপূর্বক নিয়োগ, হত্যা, নির্বিচার গ্রেপ্তার ও যৌন সহিংসতার অভিযোগ রয়েছে।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর তিন লাখের বেশি মানুষ নিজ দেশে ফিরতে পারবে বলে জানিয়েছে মিয়ানমারের জান্তা। ৯ বছর আগে ২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ চালায় দেশটির...
গাজা সিটির দক্ষিণ-পশ্চিমে আল-রাশিদ সড়কে একটি গাড়িতে ড্রোন হামলায় পুলিশপ্রধান কর্নেল জামাল আবু কামিল নিহত হয়েছেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ওই গাড়ি লক্ষ্য করে ড্রোন থেকে...
কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৬৫ জনে। আহত সাড়ে ৩ হাজারের বেশি। এখনও নিখোঁজ ৫০০ জন। এদিকে, বুধবার অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট দে লা...
লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় তিন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ তথ্য নিশ্চিত করেছেন। বিবিসির এক...
একই সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, যেদিন আলাদা মত থাকবে না, কিংবা আলাদা মতকে কণ্ঠরোধ করা হবে, ওইদিন ক্ষমতাসীন যে কোন দল বলি, সরকার বলি, আর লাইলে...
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলায় পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনার পর কয়েক ঘণ্টা ধরে পুরো ক্যাম্পাস অবরুদ্ধ করে রাখা হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক...
মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে। শনিবার সকালে শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা।...
জ্বালানি সংকটে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর জুলাই ও আগস্টের গ্যাস এবং বিদ্যুৎ বিল ১২ মাসে কিস্তিতে পরিশোধের দাবি জানিয়েছে নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ। সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর