সু চিকে গৃহবন্দি রাখা হয়েছে, জানাল জান্তা সরকার

আপডেট : ০১ মে ২০২৬, ১০:১৬ এএম

মিয়ানমারের ডি ফ্যাক্টো নেতা অং সান সু চিকে গৃহবন্দি করার কথা জানিয়েছে দেশটির জান্তা সরকার। সেনাবাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে, সু চি তার নিজ বাসভবন থেকেই বাকি সাজাভোগ করতে পারবেন। বিবিসি জানিয়েছে এ খবর। 

রাষ্ট্রীয় গণমাধ্যমে দুজন সামরিক কর্মকর্তার সঙ্গে তার একটি ছবিও প্রকাশিত হয়েছে। তবে জান্তা সরকারের এমন সিদ্ধান্তে আশ্বস্ত হতে পারছেন না সু চির ছেলে কিম অ্যারিস।

বিবিসিকে তিনি বলেন, তার মা বেঁচে আছেন কি না, এমন প্রমাণ তার কাছে নেই। একইসাথে সু চির প্রকাশিত ছবিটি ২০২২ সালে তোলা দাবি করে একে অর্থহীন বলে মন্তব্য করেছেন অ্যারিস।

এর আগে ১৭ এপ্রিল সু চির ২৭ বছরের যাবজ্জীবন কারাদণ্ডে সাড়ে ৪ বছর সাজা কমিয়ে সাড়ে ২২ বছর করা হয়।

মিয়ানমার উপকূলে সম্প্রতি দুটি নৌকাডুবিতে পাঁচ শতাধিক রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো। বৃহস্পতিবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক...
মিয়ানমারে গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত নির্বাচনী সময়ের ৬ মাসে ৭ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এসব মৃত্যুর জন্য দেশটির সেনাবাহিনী দায়ী বলে জানিয়েছে জাতিসংঘ। বিবিসি জানিয়েছে এ খবর।
মিয়ানমারের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি অঞ্চলের এক গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জ্বালানি সংকট মোকাবিলায় সমুদ্রের তলদেশে বিদ্যমান জ্বালানি সম্পদ আহরণে জোর দিচ্ছে কম্বোডিয়া, যার মূল্য প্রায় ৩০০ বিলিয়ন ডলার। এক্ষেত্রে, থাইল্যান্ডের সাথে দীর্ঘদিনের সামুদ্রিক বিরোধ নিষ্পত্তির...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর