ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

পাকিস্তান ইরানের জন্য ছয়টি স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে, যার মাধ্যমে করাচি, পোর্ট কাসিম ও গোয়াদর বন্দর ইরানের সীমান্তের সঙ্গে যুক্ত হয়েছে। নতুন এই করিডোর আঞ্চলিক বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে।

আপডেট : ০২ মে ২০২৬, ০১:২০ পিএম

ইরানের জন্য নিজেদের স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান। ফলে নিজেদের ভূখণ্ডের মধ্য দিয়ে ইরানের সাথে সড়ক করিডোরের আনুষ্ঠানিক রূপ দিল ইসলামাবাদ। সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বাণিজ্য পথ খুলে দেওয়ার অংশ হিসেবে ইরানগামী পণ্যের জন্য ৬টি স্থলপথ খুলে দেওয়া হয়েছে। ৬টি রুট পাকিস্তানের প্রধান বন্দরগুলো যেমন করাচি, পোর্ট কাসিম ও গোয়াদরকে ইরানের গাবদ ও তাফতান সীমান্তের সঙ্গে যুক্ত করেছে। এই রুটগুলো বেলুচিস্তানের তুরবত, পাঞ্জগুর, খুজদার, কোয়েটা ও দালবান্দিনের মধ্য দিয়ে গেছে। সবচেয়ে ছোট রুটটি হলো গোয়াদর-গাবদ করিডোর।

যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর ও হরমুজ প্রণালী অবরোধের কারণে করাচি বন্দরে কয়েক হাজার কন্টেইনার আটকা পড়ে থাকায় এ সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ২৫ এপ্রিল পাকিস্তান ভূখণ্ডের মধ্য দিয়ে পণ্য ট্রানজিট আদেশ ২০২৬ জারি করেছিল দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। 

বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার কারণে ইরানের সাথে আঞ্চলিক অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের এ সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্য সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরানের সঙ্গে...
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির বিরুদ্ধে চালানো অভিযানে ১ হাজার ৮৬০ বিদ্রোহী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি বাহিনী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর