ইরান যুদ্ধের ধাক্কা নাকি চীনের প্রভাব?

তাইওয়ানের জন্য ১৪০০ কোটি ডলারের অস্ত্র বরাদ্দ স্থগিত করেছে আমেরিকা

আপডেট : ২২ মে ২০২৬, ০৫:৫১ পিএম

তাইওয়ানকে দিতে যাওয়া ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বরাদ্দ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সিনেটের শুনানিতে এই তথ্য দেন মার্কিন ভারপ্রাপ্ত নৌমন্ত্রী হাং কাও। তিনি জানান, ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য সামরিক সক্ষমতা সংরক্ষণ করতেই এই সিদ্ধান্ত।

তবে ট্রাম্প প্রশসানের এই আকস্মিক সিদ্ধান্তের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চীন সফরকে কারণ বলছেন বিশ্লেষকরা। সফরে তাইওয়ান ইস্যুতে না জড়াতে ট্রাম্পকে কড়া বার্তা দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সেসময় তাইওয়ান ইস্যু ঠিকমত না সামলালে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন সংঘাতে জড়াতে পারে বলে হুমকি দেন তিনি।

সফরে তাইওয়ানের জন্য মার্কিন অস্ত্র সহায়তা নিয়েও অসন্তোষ জানায় বেইজিং।

গত ডিসেম্বরে তাইওয়ানের জন্য ১ হাজার ১১০ কোটি ডলারের অস্ত্র প্যাকেজ ঘোষণা করে ওয়াশিংটন। যদিও সেই প্যাকেজের দেড় হাজার কোটি ডলারের তহবিল এখনও অনুমোদন করেনি মার্কিন কংগ্রেস।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর