নেপাল-তিব্বতে প্রাণহানি বেড়ে ৬২৩, ফের ভূমিধ্বসের শঙ্কা

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১১:৩০ এএম

নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৩ জনে। এর মধ্যে তিব্বতে প্রাণ গেছে ৭ জনের। এখনও নিখোঁজ আছেন প্রায় দুই হাজার। তাদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশিরা ৩৬টি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক। বিবিসি'র লাইভ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

এদিকে তিব্বতে ভূমিধ্বসের কারণে সৃষ্ট একটি হ্রদে আবারও পানি জমতে শুরু করেছে এবং এতে করে পানির স্তর বাড়ছে। এর ফলে ওই হ্রদটির বাঁধ ভেঙে নেপালে দ্বিতীয় দফায় বন্যা ও ভূমিধ্বসের শঙ্কা তৈরি হচ্ছে বলে সতর্কতা জারি করেছে চীন। 

এই আশঙ্কায় শুক্রবার কিছু সময়ের জন্য উদ্ধার অভিযান বন্ধ রাখা হলেও পরে আবার তা শুরু হয়। নেপালে উদ্ধার ও অনুসন্ধানে কাজ করছেন প্রায় ১৫ হাজার নিরাপত্তাকর্মী। দুর্গত এলাকা থেকে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। 

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের হিসেব অনুযায়ী, বন্যায় নেপালে প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। সংস্থাটি জরুরি সহায়তায় ৩ কোটি ১০ লাখ ডলারের তহবিল চেয়েছে। 

এদিকে আকস্মিক বন্যার ঘটনায় চীনের তিব্বতে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সেখানেও নিখোঁজ রয়েছেন ৫ শতাধিক মানুষ। 

হিমালয়ের দুর্গম অঞ্চলে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় নতুন করে উদ্বেগ তৈরি করছে। নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধস থেকে সৃষ্ট ভয়াবহ বন্যার ধাক্কা কাটতে না কাটতেই ভূমিধসে তৈরি হওয়া হ্রদ থেকে পানি উপচে...
নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭৯ জনে। এছাড়া কয়েকশ বিদেশি পর্যটকসহ এখনও নিখোঁজ হাজারের বেশি মানুষ। অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে ত্রাণ...
জলবায়ু পরিবর্তনের কারণে চার দশকে হিমালয় পর্বতমালার হিমবাহগুলোর চার ভাগের এক ভাগই গলে গেছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে উঁচু পার্বত্য অঞ্চলজুড়ে এসব হিমবাহ গলিয়ে দিচ্ছে। অপরিকল্পিত নির্মাণ, সুড়ঙ্গ...
নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৪৬৯ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে প্রায় দেড় হাজার মানুষ। উদ্ধারকারী দল ও সামরিক হেলিকপ্টার দিয়ে নেপাল-চীন সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় নিখোঁজদের...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সড়ক ডুবে যাওয়ায় লংগদুর সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। 
গুমের অভিযোগ তদন্ত করার ক্ষমতা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে না দিয়ে স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনের ওপর তদন্তভার দিতে হবে এবং তা আইনে উল্লেখ করতে হবে। এমন দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার।
‘এনসিপি বয়কট’ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে মিছিল-সমাবেশ করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা। পাশাপাশি আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে দেওয়া...
খুলনা নগরীতে গভীর রাতে ওয়ার্ড বিএনপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর