হংকংয়ে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১৪৬

হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত অন্তত ১৪৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আর ৭৯ জন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এখনো নিখোঁজ রয়েছেন ১৫০ জন।

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম

হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত অন্তত ১৪৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আর ৭৯ জন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এখনো নিখোঁজ রয়েছেন ১৫০ জন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আজ রোববার এক সংবাদ সম্মেলনে পুলিশ আগুনে হতাহতের এই সংখ্যা জানিয়েছে। আরও প্রাণহানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও জানিয়েছে সেখানকার পুলিশ।  

গত বুধবার উত্তরাঞ্চলীয় তাই পো জেলায় ওয়াং ফুক কোর্ট আবাসন কমপ্লেক্সে আগুন লাগে। ৩১ তলাবিশিষ্ট আটটি ভবনের মধ্যে সাতটিতেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ভবনের বাইরের দাহ্য সামগ্রী আগুন ছড়িয়ে পড়ায় ভূমিকা রেখেছে এমন অভিযোগে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। 

সংস্কারকাজের জন্য ভবনগুলো বাঁশের মাচা ও দাহ্য ফোম ইনসুলেশন দিয়ে মোড়ানো ছিল। আগুন লাগার পর সেখানে ফায়ার অ্যালার্মও ঠিকমতো কাজ করেনি বলে জানা গেছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে আনুষ্ঠানিক উদ্ধার অভিযান গত শুক্রবার শেষ হলেও পুলিশ জানিয়েছে, চলমান তদন্তের অংশ হিসেবে পুড়ে যাওয়া ভবনগুলোতে তল্লাশি অব্যাহত রয়েছে। আরও মরদেহ পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন তারা।

এদিকে নিহতদের স্মরণে হংকংয়ের নেতারা শোক অনুষ্ঠানের আয়োজন করেন। গতকাল শনিবার হংকংয়ের নেতা জন লি ও অন্যান্য কর্মকর্তা সরকারি অফিসগুলোর বাইরে তিন মিনিট নীরবতা পালন করেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেন। আজ রোববার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে হাজারো মানুষ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হন। শোক জানাতে আসা মানষদের সারি প্রায় দুই কিলোমিটার পর্যন্ত দীর্ঘ ছিল।

 

পাকিস্তান ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিরাপত্তা কর্মী নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় এ হামলা হয়। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে...
আফগানিস্তান সীমান্ত অঞ্চলে বিমান হামলায় অন্তত ২৮ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তান। এদিকে এ হামলায় অন্তত ৩ বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে আফগান সরকার।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক ও পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। 
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী সন্দেহভাজন ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৮ জন শিক্ষার্থী। শুক্রবার দক্ষিণ কোটাবাতো...
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিদেশ গমন রহিত করতে আদালতে আবেদন দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ে...
কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদল বিএনপি সরকারের কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেনীর পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন...
৪৯তম বিসিএসে রাজনৈতিক কারণে কোনো প্রার্থীকে বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে তিনি এ কথা জানান।
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীত পাশে ছিনতাইকারীর ধাক্কায় চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে এক অজ্ঞাত যুবকের (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর