রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন পুতিন

আপডেট : ১৯ মে ২০২৬, ০৮:০৬ পিএম

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের এক সপ্তাহ না পেরুতেই আজ বুধবার চীনে গেলেন তিনি। 

উল্লেখ্য, এটি পুতিনের ২৫তম চীন সফর। 

এ সফরে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদারের পাশাপাশি ৪০টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। জিনপিং-পুতিনের দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও আঞ্চলিক পরিস্থিতি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। 

এছাড়াও বৈঠক শেষে দুই নেতার যৌথ বিবৃতি কিংবা সংবাদ সম্মেলনের সম্ভাবনার কথা জানিয়েছে রুশ বার্তা সংস্থা আরটি। 

এর আগে, গত ১৩ থেকে ১৫ মে চীন সফর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরে দু’বার শি জিনপিংয়ের সাথে বৈঠক করেছেন ট্রাম্প। বৈঠকে তাইওয়ান ও ইরান ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও কথা বলেছেন বিশ্ব রাজনীতির শীর্ষস্থানীয় দুই নেতা।

রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী মস্কোর আশপাশে ধ্বংস করা হয়েছে ১৮০টি ড্রোন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা অত্যন্ত খারাপ আচরণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোতে হামলা ইস্যুতে এ কথা বলেন তিনি । 
ইউক্রেনে এখন নতুন একজন নেতা দরকার বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন বলে বিবিসি জানিয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর