পুতিন-শি বৈঠকে উঠে এল যেসব বিষয়

আপডেট : ২০ মে ২০২৬, ০১:২৩ পিএম

বর্তমান বিশ্বে একতরফা আধিপত্যের বিস্তার বেড়ে চলেছে বলে দাবি করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এমন মন্তব্য করেন শি। এছাড়া চীন-রাশিয়া ক্রমাগত পারস্পরিক রাজনৈতিক আস্থা এবং কৌশলগত সহযোগিতা আরও গভীর করতে পেরেছে বলেও মন্তব্য তার।

এ প্রসঙ্গে পুতিন বলেন, বিগত সময় থেকেই দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক যথেষ্ট গতিশীলতা দেখিয়েছে। এতে করে বিশ্বকে স্থিতিশীল রাখতে বেইজিং ও মস্কো সহায়তা করছে বলে মন্তব্য করেন তিনি। 

একইসাথে মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেও রাশিয়া একটি বিশ্বস্ত জ্বালানি সরবরাহকারী দেশ হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে বলে দাবি করেন পুতিন। এর পাশাপাশি চীনা প্রেসিডেন্টকে আগামী বছর রাশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। সবশেষ গত বছরের মে মাসে রাশিয়া সফর করেছিলেন শি জিনপিং।

উল্লেখ্য, গত ১৩ থেকে ১৫ মে  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনদিনের এক রাষ্ট্রীয় সফরে চীন আসেন। সফরকালে চীনা প্রেসিডেন্টের সঙ্গে দু'বার বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে ইরান যুদ্ধ, হরমুজ প্রণালি খুলে দেওয়া, তাইওয়ানের স্বাধীনতার পাশাপাশি চীন-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এই প্রেক্ষাপটে, ট্রাম্পের চীন ত্যাগের পরপরই ঘোষণা আসে, ১৯ মে রাষ্ট্রীয় সফরে বেইজিং যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  পুতিন-শি বৈঠকেও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ও থাকবে বৈঠকের আলোচ্যসূচিতে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর