সুইডেনে স্কুলে বন্দুক হামলায় নিহত ১১

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩০ এএম

সুইডেনে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলীয় অরেব্রো শহরের একটি স্কুলে এই হামলা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্থানীয় পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হামলাকারী বন্দুক নিয়ে রিসবার্গস্কা নামের স্কুলটিতে প্রবেশ করে। এরপর এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে হামলাকারী। পরে নিরাপত্তকর্মীদের গুলিতে হামলাকারী নিহত হয় বলে ধারণা করা হচ্ছে।

একজন বন্দুকধারীই এই হামলা চালিয়েছে বলে ধারণা হচ্ছে। তবে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য জানা যায়নি। হামলায় কোনো গোষ্ঠী জড়িত আছে বলে প্রাথমিকভাবে মনে করছে না পুলিশ। এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

অরেব্রোর পুলিশপ্রধান রবার্তো ইদ ফরেস্ট এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হামলাকারী বন্দুকধারী ছিলেন। তিনি একা ছিলেন, প্রাথমিক তদন্তে তাঁর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক আমরা পাইনি। হামলার উদ্দেশ্য এবং হামলাকারী সম্পর্কে জানতে তদন্ত চলছে।’

স্কুলে হামলার ঘটনায় শোক জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন। এই হামলা সুইডেনের ইতিহাসে অন্যতম ভয়াবহ ঘটনা বলে মন্তব্য করেন তিনি।

অ্যান কারসন ধ্রুপদি সাহিত্যের সঙ্গে সৃজনশীল সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যে নতুন ধারা তৈরি করেছেন। তাঁর সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। তাঁর পুরো নাম...
হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী। সানা ছাড়াও হুতি নিয়ন্ত্রিত একাধিক স্থানে শতাধিক হামলা চালানোর দাবি করেছে তারা। এসব হামলায় অন্তত ৭০০...
ইয়েমেনজুড়ে হুতি ও সামরিক বাহিনীর মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। ২৪ ঘণ্টায় দেশটিতে হুতিদের বিরুদ্ধে অন্তত ৪৭৪টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে গোষ্ঠীটির দেড় হাজারের বেশি সদস্যের হতাহতের দাবি...
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে আইআরজিসির অভিযানে ৬ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, নিহতরা একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য।
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথে লুকানো অবস্থায় ৩টি ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা সোনার মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর