রাশিয়ার হামলার শঙ্কায় লিথুনিয়ায় শিশুরাও পাচ্ছে ড্রোন ওড়ানোর প্রশিক্ষণ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম

রাশিয়ার সামরিক অভিযানের শঙ্কায় আগাম প্রস্তুতি নেওয়া শুরু করেছে লিথুয়ানিয়া। রাশিয়ার সীমান্ত ঘেঁষা দেশটিতে সামরিক প্রস্তুতি বাড়াতে নয়টি ড্রোন স্কুল চালু করা হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে প্রথম স্কুলের কার্যক্রম। প্রাপ্তবয়স্ক ছাড়াও ড্রোন তৈরি এবং ওড়ানোর প্রশিক্ষণ পাচ্ছে শিশুরাও।

রাশিয়ার সীমান্তবর্তী লিথুয়ানিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর টাউরাগে গড়ে তোলা হয়েছে ড্রোন তৈরি ও ওড়ানোর প্রশিক্ষণ কেন্দ্র। দেশজুড়ে তৈরি হবে এমন আরও ৮টি স্কুল।

টাউরাগের প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে চলছে ভার্চুয়াল ফ্লাইট অনুশীলন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাপ্তবয়স্কদের সাথেই হাতে-কলমে ড্রোন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শিশুদেরও। মাঝেমধ্যে ড্রোন ভেঙে গেলেও, শেখার আগ্রহে ঘাটতি নেই তাদের।

এক শিশু বলছিল, ‘আমি ড্রোন উড়ানোর প্রশিক্ষণ নিচ্ছি। এই আকাশযানের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাই। আমি শুনেছি এটি খুবই কঠিন কাজ।’

ড্রোন স্কুলগুলোর লক্ষ্য শুধু প্রযুক্তি শিক্ষা নয়, বরং ভবিষ্যতের সামরিক প্রস্তুতিও। প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে চাইছে সরকার।

লিথুয়ানিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী টোমাস গডলিয়াউস্কাস বলেন, ‘আমরা শত্রু মোকাবিলার প্রস্তুতি নিচ্ছি। সামরিক সক্ষমতা বাড়াচ্ছি। এ বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখছে লিথুয়ানিয়া সরকার। রাশিয়া ও বেলারুশ প্রতিবেশী হলে, এমন পদক্ষেপ নিতেই হবে।’

প্রতিবেশী দেশ রাশিয়া ও বেলারুশকে ঘিরে উদ্বেগ বাড়ছে। তাই, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগকে সময়োপযোগী বলছেন মানুষ।

গত সপ্তাহে রাশিয়ার ড্রোন ভূপাতিত করে পোল্যান্ড। রোমানিয়ার আকাশসীমাও লঙ্ঘন করেছে রুশ ড্রোন। প্রতিরক্ষা ও আক্রমণের ক্ষেত্রে ড্রোনের ভূমিকা অপরিহার্য বলছে কর্তৃপক্ষ।

সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালত সিন্ধু পানি চুক্তি বহাল রাখার পক্ষে রায় দেওয়ার পর তা সরাসরি...
সত্যিকারের শত্রুকে শনাক্ত করতে মুসলিম দেশের নেতাদের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরের দেশগুলোর প্রতি এ আহ্বান জানান তিনি। শত্রুর...
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪২ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার রাতে...
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে প্রতি মাসে ৬ হাজার সেনার ঘাটতিতে রয়েছে রাশিয়া। যদিও রুশ সেনাবাহিনীতে দ্রুতগতিতে নতুন সেনা নিয়োগ পাচ্ছে বলেও জানানো হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় এক হাজার মানুষ রুশ বাহিনীতে যোগ...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর