পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডোর পরীক্ষা চালিয়েছে রাশিয়া

রাশিয়া সফলভাবে পারমাণবিক শক্তিচালিত ‘পোসেইডন’ সুপার টর্পেডোর পরীক্ষা চালিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, প্রথমবারের মতো সাবমেরিন থেকে উৎক্ষেপণ করে এর পারমাণবিক ইউনিট চালু করা সম্ভব হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এই টর্পেডো তেজস্ক্রিয় ঢেউ তৈরি করে উপকূলীয় অঞ্চল ধ্বংসের ক্ষমতা রাখে।

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ পিএম

রাশিয়া সফলভাবে ‘পোসেইডন’ নামের একটি পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডোর পরীক্ষা চালিয়েছে। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন রাশিয়ার প্রতি তাঁর কঠোর অবস্থান ব্যক্ত করেছেন, ঠিক তখনই পুতিন প্রকাশ্যে এমন পারমাণবিক শক্তির প্রদর্শন করলেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রাচীন গ্রিক পুরাণের সমুদ্র দেবতা পোসেইডনের নামে নামকরণ করা এই টর্পেডো সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে এটি মূলত একটি পারমাণবিক সক্ষমতাসম্পন্ন টর্পেডো এবং ড্রোনের সংমিশ্রণ। 

গতকাল মস্কোর একটি হাসপাতালে ইউক্রেন যুদ্ধে আহত রুশ সৈন্যদের দেখতে গিয়েছিলেন পুতিন। সেখানে তিনি জানান, গত মঙ্গলবার পারমাণবিক শক্তিচালিত এই সুপার টর্পেডোর পরীক্ষা চালানো হয়।

পুতিন বলেন, ‘প্রথমবারের মতো আমরা এটিকে সাবমেরিন থেকে উৎক্ষেপণ করতে সক্ষম হয়েছি। পাশাপাশি এর পারমাণবিক শক্তি ইউনিটটিও চালু করেছি, যার ওপর নির্ভর করে এটি নির্দিষ্ট সময় ধরে কাজ করেছে।’ 

সামরিক বিশ্লেষকেরা বলছেন, এই সুপার টর্পেডো বিশাল তেজস্ক্রিয় ঢেউ তৈরি করে উপকূলীয় অঞ্চলকে ধ্বংস করার ক্ষমতা রাখে। এই টর্পেডোর পাল্লা ১০ হাজার কিলোমিটার (৬ হাজার ২০০ মাইল) এবং এটি ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার বেগে চলতে পারে। 

পশ্চিমা সামরিক জোট ন্যাটো এই অস্ত্রটিকে ‘ক্যানিয়ন’ নামে চিহ্নিত করেছে। রুশ সংবাদমাধ্যমে বলা হয়েছে, টর্পেডোটির দৈর্ঘ্য ২০ মিটার, ব্যাস ১.৮ মিটার এবং ওজন প্রায় ১০০ টন।

পুতিনের ভাষ্য অনুযায়ী, এই টর্পেডো ও সাম্প্রতিক ‘বুরেভেস্তনিক’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা চাপের বিরুদ্ধে রাশিয়ার অবস্থান স্পষ্ট করার বার্তা। ২১ অক্টোবর রাশিয়া ‘বুরেভেস্তনিক’-এর পরীক্ষা চালায়, আর ২২ অক্টোবর অনুষ্ঠিত হয় পারমাণবিক উৎক্ষেপণ মহড়া।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার এসব পদক্ষেপের সমালোচনা করেছেন। ট্রাম্প বলেছেন, পুতিনের উচিত ইউক্রেন যুদ্ধ শেষ করা, নতুন পারমাণবিক অস্ত্র পরীক্ষায় ব্যস্ত থাকা নয়।   

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত সংবেদনশীল এক গোপন অভিযানে তাঁর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফকে মস্কোয় পাঠিয়েছিলেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।...
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪২ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার রাতে...
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে প্রতি মাসে ৬ হাজার সেনার ঘাটতিতে রয়েছে রাশিয়া। যদিও রুশ সেনাবাহিনীতে দ্রুতগতিতে নতুন সেনা নিয়োগ পাচ্ছে বলেও জানানো হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় এক হাজার মানুষ রুশ বাহিনীতে যোগ...
প্রতিপক্ষ চীনের কাছে যেখানে রয়েছে মাত্র ৩টি বিমানবাহী রণতরী, সেখানে যুক্তরাষ্ট্রের বহরে আছে ১১টি। সংখ্যার বিচারে এগিয়ে থেকেও বিশ্বজুড়ে একসঙ্গে সামরিক উপস্থিতি বজায় রাখতে হিমশিম খাচ্ছে মার্কিন...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর