অসলোতে শান্তিতে নোবেলজয়ী মাচাদো

সরাসরিই বলে দিলেন, আমেরিকা সাহায্য করেছে বলেই তিনি দেশ থেকে বেরোতে পেরেছেন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম

এ বছরে শান্তিতে নোবেল পুরস্কার তিনি জিতেছেন, সে ঘোষণা অক্টোবরেই এসেছে। পুরস্কারটা নেওয়ার জন্য এই সপ্তাহে ভেনেজুয়েলা থেকে পালিয়ে নরওয়ের অসলোতে গেছেন মারিয়া কোরিনা মাচাদো।

নিকোলাস মাদুরোর সরকারের বিরোধী এই নেত্রী ভেনেজুয়েলাতে প্রকাশ্যে আসেন না, লুকোনো অবস্থান থেকেই কর্মকাণ্ড চালান। লুকোনো সেই অবস্থান থেকে নরওয়ে কীভাবে পৌঁছেছেন, সে ব্যাপারে প্রশ্নে মাচাদো সরাসরিই জানালেন, আমেরিকার প্রশাসনের সাহায্যেই তিনি দেশ থেকে বেরোতে পেরেছেন।

ভেনেজুয়েলায় লুকানো অবস্থান থেকে অসলো পৌঁছানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সরকারের সাহায্য পেয়েছেন কি না, প্রশ্নে মাচাদো বলেছেন, ‘হ্যাঁ, যুক্তরাষ্ট্র সরকার আমাকে (দেশ থেকে বেরোতে) সাহায্য করেছে।’

কোন প্রক্রিয়ায় ভেনেজুয়েলা থেকে বেরিয়েছেন, সে ব্যাপারে প্রশ্নে সংশ্লিষ্টদের নিরাপত্তার স্বার্থেই সবকিছু সবিস্তার জানাননি মাচাদো, ‘আমি বিস্তারিত জানাতে পারছি না, কারণ এর সঙ্গে অনেক লোক জড়িয়ে (বিস্তারিত জানালে) যাঁদের ক্ষতি হতে পারে। এটা তো নিশ্চিত যে সরকার (মাদুরোর প্রশাসন) জানতে পারলে আমার এখানে আসা ঠেকাতে সম্ভব সবকিছুই করত। ওরা জানতই না আমি ভেনেজুয়েলায় কোথায় লুকিয়ে ছিলাম, সে কারণে আমাকে আটকানো ওদের জন্য কঠিন হয়ে পড়ে।’

যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালকে সূত্র জানিয়ে সিএনএন প্রতিবেদনে লিখেছে, পরচুলা পরে, ছদ্মবেশ ধরে ভেনেজুয়েলার ভেতরে মিলিটারি চেকপয়েন্টগুলো পেরিয়েছেন মাচাদো। এরপর মাছ ধরার নৌকায় করে ভেনেজুয়েলা ছেড়েছেন। সেখান থেকে কুরাসাও পৌঁছেছেন। এরপর প্রাইভেট জেটে করে নরওয়ে যান মাচাদো। তবে যাওয়ার পথে তাঁকে বহনকারী প্রাইভেট জেট যাত্রাবিরতি নেয় যুক্তরাষ্ট্রেই।  

এর আগে নোবেল কমিটির এক প্রতিনিধি জানিয়েছিলেন যে, অসলোতে পৌঁছাতে ‘অনেক ঝক্কি পোহাতে হয়েছে’ মাচাদোকে।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী...
ভেনেজুয়েলায় মজুত ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। আর এই চুক্তি...
প্রতিপক্ষ চীনের কাছে যেখানে রয়েছে মাত্র ৩টি বিমানবাহী রণতরী, সেখানে যুক্তরাষ্ট্রের বহরে আছে ১১টি। সংখ্যার বিচারে এগিয়ে থেকেও বিশ্বজুড়ে একসঙ্গে সামরিক উপস্থিতি বজায় রাখতে হিমশিম খাচ্ছে মার্কিন...
ইরানের সঙ্গে চলমান সংঘাত অবসানে আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অর্থনৈতিক ও সামরিক দুই ধরনের পদক্ষেপই কার্যকর থাকবে। একইসাথে ইরানের সাথে আলোচনায় তার কোনো তাড়াহুড়ো নেই বলেও...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর