বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি বজায় রাখতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র 

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৩:২৭ পিএম

প্রতিপক্ষ চীনের কাছে যেখানে রয়েছে মাত্র ৩টি বিমানবাহী রণতরী, সেখানে যুক্তরাষ্ট্রের বহরে আছে ১১টি। সংখ্যার বিচারে এগিয়ে থেকেও বিশ্বজুড়ে একসঙ্গে সামরিক উপস্থিতি বজায় রাখতে হিমশিম খাচ্ছে মার্কিন নৌবাহিনী। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য দিয়েছেন অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল জন মিলার।

বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি বজায় রাখতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি বিমানবাহী রণতরীর বহর। তবে বহরে ১১টি ক্যারিয়ার থাকলেও, সবগুলোকে একসঙ্গে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা সম্ভব নয় বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল জন মিলার।

তার মতে, একটি ক্যারিয়ারকে দীর্ঘ সময়ের জন্য বড় ধরনের ওভারহল ও রিফুয়েলিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। পাশাপাশি নিয়মিত মেরামত, রক্ষণাবেক্ষণ এবং ক্রুদের প্রশিক্ষণের কারণেও কয়েকটি রণতরী একই সময়ে অপারেশনের বাইরে থাকে।

এ কারণে ক্যারিয়ার বহরের কার্যকর ব্যবস্থাপনায় একটি নির্দিষ্ট চক্রে চলে। ৯টি ক্যারিয়ারের হিসাবে সাধারণত ৩টি মোতায়েনে থাকে, ৩টি সদ্য অভিযান শেষে ফিরে আসে এবং বাকি ৩টি পরের মিশনের জন্য প্রস্তুত হয়।

অর্থাৎ, বহরে ১১টি বিমানবাহী রণতরী থাকলেও যেকোনো মুহূর্তে সবগুলোকে যুদ্ধক্ষেত্রে পাঠানো সম্ভব নয়। আর বিশ্বের একাধিক অঞ্চলে একই সময়ে সামরিক উপস্থিতি বজায় রাখতে গেলেই তৈরি হয় মূল সংকট।

এমনটা দেখা গেছে সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতায়। সেখানে অতিরিক্ত শক্তি পাঠাতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ইউএসএস জর্জ ওয়াশিংটন রণতরীকে সরিয়ে নেওয়া হয়। আগে থেকেই মধ্যপ্রাচ্যে অবস্থান করছিল ইউএসএস আব্রাহাম লিংকন ও ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ রণতরী।

সাবেক এই ভাইস অ্যাডমিরাল সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন রাখা বড় ধরনের সামরিক শক্তি নিশ্চিত করে। তবে এর বিনিময়ে বিশ্বের অন্য কোনো অঞ্চলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

ইরানের সঙ্গে চলমান সংঘাত অবসানে আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অর্থনৈতিক ও সামরিক দুই ধরনের পদক্ষেপই কার্যকর থাকবে। একইসাথে ইরানের সাথে আলোচনায় তার কোনো তাড়াহুড়ো নেই বলেও...
ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘায়িত হওয়ায় আমেরিকানদের মধ্যে যুদ্ধের প্রতি সমর্থন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক কমে গেছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা পূর্বের যেকোনো সময়ের...
যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে একটি বাড়িতে পারিবারিক নৈশভোজে এক বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৮ জন।
ইরানের অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালি থেকে সব মাইন সরিয়ে নিয়েছে মার্কিন নৌবাহিনী। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। রয়টার্স জানিয়েছে এ খবর।
সৃষ্টিশীলতার ২৩ বছরে সাহিত্যের নানা দিকে বিচরণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। একইসঙ্গে বিদ্রোহ, সাম্য আর প্রেমের কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। আজ তার ৫০তম মৃত্যুবার্ষিকী।
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া বরগুনার পাথরঘাটার মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’-এ চারটি মরদেহ ভাসছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখনো ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। সরকারি কোনো...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
বাড়ির ছাদে দাঁড়িয়ে বাঁচার শেষ চেষ্টা করেছিলেন নেপালের কেশব প্রসাদ বারাল। চারদিকে তখন শুধু হড়পা বানের কাদা আর পানির স্রোত। চোখের সামনে হারিয়ে যায় তার স্ত্রী। তবে সৌভাগ্যক্রমে পরে তাকে জীবিত উদ্ধার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর