সুইজারল্যান্ডে রিসোর্টের বারে বিস্ফোরণ, বহু হতাহত

সুইজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনের পর্যটন কেন্দ্র ক্রাঁ-মঁতানার একটি স্কি রিসোর্টের বারে বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০০ জন। স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। 

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম

সুইজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনের পর্যটন কেন্দ্র ক্রাঁ-মঁতানার একটি স্কি রিসোর্টের বারে বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০০ জন। স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। 

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশ জানায়, স্থানীয় সময় দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে ক্রঁ-মঁতানার ‘লে কনস্টেলেইশন’ নামের একটি বারে প্রথমে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর বারে আগুন ধরে যায়।

থার্টি ফার্স্টের রাতে এই আগুন লাগে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে বারে আগুন জ্বলতে দেখা গেছে। ঘটনার সময় সেখানে নতুন বছর উদযাপন করা হচ্ছিল। তবে ওই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে বিবিসি।

আল্পস পর্বতমালাকেন্দ্রিক পর্যটন কেন্দ্র ক্রাঁ-মঁতানা একটি বিলাসবহুল স্কি রিসোর্ট। এটি সুইস আল্পসের একেবারে কেন্দ্রে অবস্থিত। দেশটির রাজধানী বার্ন থেকে সেখানে পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে।

সুইস গণমাধ্যম ব্লিক পুলিশের মুখপাত্রের বরাতে জানিয়েছে, বিস্ফোরণের সময় ওই বারে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। পুলিশ বেশ কয়েকজন নিহত হওয়ার কথা জানালেও নির্দিষ্ট সংখ্যা জানায়নি। 

পরিস্থিতি মোকাবিলায় বড় ধরনের জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ, দমকলকর্মী ও উদ্ধারকারী পরিষেবার কর্মী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলটি পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে। ক্রাঁ-মঁতানার ওপর একটি ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে।

সুইস সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মঞ্চে আগুন ও ধোঁয়া তৈরিতে ব্যবহৃত পাইরোটেকনিকস থেকেই বিস্ফোরণটি ঘটতে পারে। তবে এ তথ্য এখনো নিশ্চিত করা যায়নি।

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
সুদানের সীমান্তবর্তী রিভান নাইল রাজ্যে বিমান হামলায় ৭২ জন নিহত হয়েছে। আহত ৫০ জন। রোববার মিশর সীমান্তের কাছে একটি সোনার খনিতে এই হামলা চালানো হয়। রয়টার্স জানিয়েছে এ খবর।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর