স্পেনে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিসহ ৫ লাখ নথিবিহীন অভিবাসী 

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০১:০৬ পিএম

স্পেন সরকার প্রায় ৫ লাখ নথিবিহীন অভিবাসীকে আইনি মর্যাদা দেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। যার ফলে তারা আনুষ্ঠানিকভাবে কর্মক্ষেত্রে অন্তর্ভুক্ত হতে পারবেন। বিবিসির মঙ্গলবারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তাঁর সরকারের এই সিদ্ধান্তকে স্পেনের জন্য ‘ন্যায়বিচারের একটি কাজ’ এবং একটি প্রয়োজনীয়তা হিসেবে বর্ণনা করেছেন।সরকারে এই সিদ্ধান্তে দেশটিতে অবস্থান করা প্রায় পাঁচ লাখ নথিবিহীন অভিবাসী আইনি স্বীকৃতির জন্য আবেদন করতে পারবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা স্প্যানিশদের উদ্দেশে লেখা এক চিঠিতে সানচেজ বলেছেন, এই গণ-বৈধকরণের উদ্দেশ্য হলো প্রায় পাঁচ লাখ মানুষের বাস্তবতাকে স্বীকৃতি দেওয়া, যারা ইতোমধ্যেই আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে।

স্পেনের রক্ষণশীল বিরোধী দল পিপলস পার্টি (পিপি) এই বৈধকরণ প্রক্রিয়াটি ঠেকানোর চেষ্টা করার অঙ্গীকার করেছে। তাদের মতে, এটি অবৈধ অভিবাসীদের পুরস্কৃত করবে এবং আরও অভিবাসীকে আসতে উৎসাহিত করবে।

বিবিসি বলছে, সরকারের এই পরিকল্পনা অনুযায়ী নথিবিহীন অভিবাসীদের এক বছরের জন্য নবায়নযোগ্য বসবাসের অনুমতি দেওয়া হবে। এর জন্য যোগ্য হতে হলে আবেদনকারীদের প্রমাণ করতে হবে যে তারা ইতোমধ্যে স্পেনে পাঁচ মাস বসবাস করেছেন এবং তাদের কোনো অপরাধমূলক রেকর্ড নেই। আবেদন করার জন্য তাদের ১৬ এপ্রিল থেকে জুন মাসের শেষ পর্যন্ত সময় আছে।

সানচেজ বলেছেন, অভিবাসীরাই আমাদের আজকের এই সমৃদ্ধ, উন্মুক্ত ও বৈচিত্র্যময় স্পেন গড়ে তুলতে এবং সেই রূপ পেতে সাহায্য করেছে।

স্পেনের প্রধানমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যার একটি দেশের অর্থনীতি ও সরকারি পরিষেবা টিকিয়ে রাখার জন্য এই অভিবাসীদের প্রয়োজন। তিনি আরও বলেন, অতীতে উন্নত সুযোগের সন্ধানে নিজেদের দেশের বহু নাগরিককে দেশত্যাগ করতে দেখা একটি জাতির জন্য এটিই সঠিক পদক্ষেপ।

ফুঙ্কাস থিঙ্ক-ট্যাঙ্কের অনুমান অনুযায়ী, স্পেনে প্রায় ৮ লাখ ৪০ হাজার নথিবিহীন অভিবাসী রয়েছেন, যাদের অধিকাংশই লাতিন আমেরিকার নাগরিক।
ক্যাথলিক চার্চ সরকারের এই আইনকে সমর্থন করেছে। এই প্রকল্পটি এমন এক সময়ে এসেছে যখন স্পেনের অনেক ইউরোপীয় প্রতিবেশী দেশ অভিবাসনের ওপর নিয়ন্ত্রণ কঠোর করছে।

অতীতে সমাজতান্ত্রিক এবং পিপি উভয় সরকারই অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। সর্বশেষ ২০০৫ সালে একটি সমাজতান্ত্রিক প্রশাসনের অধীনে ৫ লাখ ৭৭ হাজার জন বসবাসের অনুমতি পেয়েছিলেন।

স্পেন সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বার্সেলোনায় বাংলাদেশি অভিবাসীদের উল্লাস করতে দেখা গেছে বলে জানিয়েছে আল জাজিরা। বৈধ হওয়ার সুযোগ পেয়ে প্রধানমন্ত্রী সানচেজকে ধন্যবাদ জানিয়েছেন তারা। 

স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং ২৩ জন নিখোঁজ রয়েছেন। আলমেরিয়া থেকে শুরু হওয়া আগুনে পুড়ে গেছে প্রায় ৩ হাজার ২০০ হেক্টর এলাকা। দাবানল নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি...
বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত পর্যটন ভিসা চালু হওয়ার পর আবারও আলোচনায় এসেছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল। ভারতীয় রেল কর্মকর্তারা বলছেন, এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় হলেও নির্দেশ পেলেই...
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভ্রমণ ভিসা পুনরায় চালু হওয়ায় আশাবাদী কলকাতার ব্যবসায়ীরা। তাদের দাবি, গত দুই বছরে ব্যবসা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভিসা চালু হওয়ায় পর্যটন ও বাণিজ্যে আবার গতি ফিরবে বলে আশা...
নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েক লাখ হাইতি ও সিরিয়ার অভিবাসীর ভবিষ্যৎ। চলতি সপ্তাহে তাদের অস্থায়ী সুরক্ষা সুবিধা ‘টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস’ বা টিপিএস বাতিলের রায়...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর