ইউক্রেনে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

ইউক্রেনের রাজধানী কিয়েভের বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ছয়জন নিহত হয়েছে। একজন শিশুসহ আহত হয়েছে আরও অন্তত ১৪ জন। কিয়েভের হলোসিভস্কি জেলার একটি সুপারমার্কেটে এ ঘটনা ঘটে।

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৩ এএম

ইউক্রেনের রাজধানী কিয়েভের বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ছয়জন নিহত হয়েছে। একজন শিশুসহ আহত হয়েছে আরও অন্তত ১৪ জন। কিয়েভের হলোসিভস্কি জেলার একটি সুপারমার্কেটে এ ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্য বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

কর্তৃপক্ষ জানায়, বন্দুকধারী ব্যক্তি প্রথমে রাস্তায় পথচারীদের ওপর গুলি চালায়। এরপর কাছের একটি সুপারমার্কেটে ঢুকে কয়েকজনকে জিম্মি করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে গোলাগুলির পর সুপারমার্কেটের ভেতরেই হামলাকারী নিহত হয়।

কর্মকর্তারা আরও জানান, হামলাকারী স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে এই হামলা চালায় এবং ঘটনার আগে নিজের অ্যাপার্টমেন্টে আগুন ধরিয়ে দেয়।

এদিকে নিহতের ঘটনায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের কারণে কিয়েভে প্রায়ই হামলা হয়ে থাকে, তবে এ ধরনের বন্দুকধারীর গুলির ঘটনা শহরটিতে খুবই বিরল বলে জানান তিনি। 

প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী মস্কোর আশপাশে ধ্বংস করা হয়েছে ১৮০টি ড্রোন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
সুদানের সীমান্তবর্তী রিভান নাইল রাজ্যে বিমান হামলায় ৭২ জন নিহত হয়েছে। আহত ৫০ জন। রোববার মিশর সীমান্তের কাছে একটি সোনার খনিতে এই হামলা চালানো হয়। রয়টার্স জানিয়েছে এ খবর।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর