ট্রাম্পের অনুরোধে ৩ দিনের যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া-ইউক্রেন

আপডেট : ০৯ মে ২০২৬, ০৩:০০ পিএম

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৩ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টেএ ঘোষণা দেন তিনি। 

পোস্টে তিনি আরও জানান, সরাসরি তার পক্ষ থেকে দুই দেশকে যুদ্ধবিরতির অনুরোধ করা হয়েছে। তার অনুরোধে রাজি হওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কিকে ধন্যবাদও জানিয়েছেন ট্রাম্প।

একই সাথে তিনি আশা প্রকাশ করেন, এর মধ্য দিয়ে একটি প্রাণঘাতী ও দীর্ঘ লড়াইয়ের অবসানের সূচনা হবে। 

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী জানান, পুতিন ও ট্রাম্পের মধ্যকার টেলিফোন আলোচনার পর এ সমঝোতা হয়েছে। চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে মার্কিন শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে যুদ্ধবিরতি হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

জানা গেছে, যুদ্ধবিরতির এসময়ে ১ হাজার জন বন্দী বিনিময় করবে রাশিয়া ও ইউক্রেন। 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে ট্রাম্প উদ্যোগী হলেও মধ্যেপ্রাচ্যে যুদ্ধবিরতির মাঝেই  ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের অভিযোগ উঠছে মার্কিন বাহিনীর বিরুদ্ধে। এক্ষেত্রে এখনও কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেননি ট্রাম্প।

রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী মস্কোর আশপাশে ধ্বংস করা হয়েছে ১৮০টি ড্রোন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের চলমান অভিযানে যোগ দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। এমন তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে বন্দুক হামলায় দুই শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
ওমান বন্দরের কাছাকাছি অবস্থানকারী তেলবাহী জাহাজ এমটি ফেলিতে মার্কিন যুদ্ধ জাহাজ থেকে হামলা হয়েছে। তবে নিরাপদে আছেন সাত বাংলাদেশিসহ মোট ২৬ নাবিক। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে...
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর