রুশ নিয়ন্ত্রিত অঞ্চলের ছাত্রাবাসে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত বেড়ে ১০

আপডেট : ২৩ মে ২০২৬, ০৮:০২ পিএম

রুশ নিয়ন্ত্রিত অঞ্চল লুহানস্কের একটি ছাত্রাবাসে ইউক্রেনের ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। এখনও নিখোঁজ রয়েছে অন্তত ১৫ জন। আহতদের বেশিরভাগই শিশু বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ছাত্রাবাসে ইউক্রেনের এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই হামলার সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রুশ সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন তিনি। 

হামলার সময় ছাত্রাবাসটিতে অন্তত ৮৬ জন শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন লুহানস্কের গর্ভনর। হতাহতের সবার বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে বলে দাবি করেন তিনি। 

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ছাত্রাবাসে হামলার বিষয়টি তুলে ধরেছেন রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি। এসময় ইউক্রেন ইচ্ছাকৃতভাবে নিরীহ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি। 

এদিকে ছাত্রাবাসে হামলা চালানোর পক্ষে সাফাই গেয়ে ইউক্রেন দাবি করেছে, এই ভবনকে রুশ বাহিনী নিজেদের ড্রোন ইউনিট হিসেবে ব্যবহার করতো। তবে ঘটনাস্থলে সামরিক তৎপরতার কোন প্রমাণ মেলেনি।

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর