ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় বাড়ছে জনস্বাস্থ্য সংকট

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৮৯ জনে। আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। ধ্বংসস্তূপের ক্ষয়ক্ষতির পাশাপাশি এখন দেশটির জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জনস্বাস্থ্য সংকট। আশ্রয়কেন্দ্রে অতিরিক্ত ভিড়ের পাশাপাশি নিরাপদ পানির অভাব, অস্বাস্থ্যকর পরিবেশ এবং স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ায় সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৮:৩০ এএম

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৮৯ জনে। আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। ধ্বংসস্তূপের ক্ষয়ক্ষতির পাশাপাশি এখন দেশটির জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জনস্বাস্থ্য সংকট। আশ্রয়কেন্দ্রে অতিরিক্ত ভিড়ের পাশাপাশি নিরাপদ পানির অভাব, অস্বাস্থ্যকর পরিবেশ এবং স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ায় সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

২৪ জুন ভেনেজুয়েলায় পরপর আঘাত হানে শক্তিশালী দুইটি ভূমিকম্প। এতে লণ্ডভণ্ড হয়ে যায় বিস্তৃণ এলাকা। সময় যত গড়াচ্ছে ততোই দীর্ঘ হচ্ছে হতাহতের তালিকা। সেইসাথে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের ভোগান্তি। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমেরিকা অঞ্চলের শাখা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন সতর্ক করে জানিয়েছে যে, ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার উত্তর উপকূলীয় অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের মধ্যে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। বিশুদ্ধ পানির সংকট, অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা এবং নিয়মিত স্বাস্থ্যসেবার অভাবে বাড়ছে উদ্বেগ। 

পাহো এর পরিচালক জার্বাস বারবোসা বলেন, ‘আগামী দিনগুলোতে ভেনেজুয়েলার সামনে সবচেয়ে বড় সংকট হতে যাচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। শুধু ভূমিকম্পজনিত আঘাত থেকেই নয়, বরং স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হওয়া, অতিরিক্ত ভিড়, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ঘাটতি উদ্বেগ বাড়াচ্ছে। সেইসাথে টিকাদান ও নিয়মিত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ কমে যাওয়াও সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।’

ভেনেজুয়েলায় ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য লা গুয়াইরা। এখানকার কাতিয়া লা মার সম্প্রদায়ের মধ্যেই এরইমধ্যে ছড়িয়ে পড়েছে চর্মরোগ ও ডায়রিয়ার প্রকোপ। পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসার ক্ষেত্রেও বেড়েছে ওষুধের সংকট।

জার্বাস বারবোসা বলেন, ‘আঘাতজনিত রোগীর প্রাথমিক বৃদ্ধি স্থিতিশীল হলেও স্বাস্থ্য ঝুঁকি এখনও শেষ হয়নি। পরিস্থিতি মোকাবিলা এখন একটি নতুন এবং সমান সংকটপূর্ণ পর্যায়ে প্রবেশ করছে। অবকাঠামো ভেঙে পড়ায় চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।’

ভেনেজুয়েলার ১৩ লাখ ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রায় ৩০ কোটি ডলারের তবিল চেয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, ভেনেজুয়েলায় বর্তমানে যে কঠিন পরিস্থিতি চলছে বিশ্বের যেকোনো সরকারের পক্ষেই তা পরিচালনা করা অত্যন্ত কঠিন।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই ইরানের মত দেশগুলোর তেলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বারবার বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসের দায়িত্ব নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার পথেও ধাপে...
ভেনেজুয়েলায় মজুত ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। আর এই চুক্তি...
একের পর এক শক্তিশালী ভূমিকম্প—দক্ষিণ আমেরিকা থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, বারবার কাঁপছে ভূখণ্ড। ভেনেজুয়েলা, কলম্বিয়া হয়ে সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ার বড় মাত্রার ভূমিকম্পে বাড়ছে উদ্বেগ। ঝুঁকিতে...
 ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। আহত দুই শতাধিক। বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে এখন অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। শনিবারের...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর