জার্মানিতে তীব্র গরমে এ বছর প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৯:২৪ পিএম

জার্মানিতে অতিরিক্ত গরমে এ বছর ৯ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। ২০১৬ সালের পর এটি যেকোনো বছরের তুলনায় সবচেয়ে বেশি। এর আগে ২০১৮ সালে দেশটিতে সর্বোচ্চ ৯ হাজার মানুষের মৃত্যু হয়। জার্মানির কেন্দ্রীয় সরকারি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠান রবার্ট কচ ইনস্টিটিউট এসব তথ্য দিয়েছে। 

জার্মানিসহ পশ্চিম ইউরোপের দেশগুলোতে এ বছর গ্রীষ্ম শুরুর আগেই তীব্র তাপপ্রবাহ শুরু হয়। এতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন।

এবার গরমের কারণে জার্মানিতে প্রাণহানির সংখ্যা নিয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকারি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠান রবার্ট কচ ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি বলছে, এ বছরের ১৯ জুলাই পর্যন্ত হিটস্ট্রোকসহ তাপজনিত নানা কারণে দেশটিতে ৯ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। জার্মান আবহাওয়া দপ্তর পরিচালিত ৫২টি আবহাওয়া কেন্দ্রের পরিমাপের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুধু জুনেই মৃত্যু হয়েছে ৫ হাজারের বেশি মানুষের। সেসময় দেশটির তাপমাত্রা পৌঁছায় ৪২ ডিগ্রি সেলসিয়াসে। ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস জলবায়ু পরিষেবা বলছে, ২০২৬ সালের জুন ছিল পশ্চিম ইউরোপে এযাবৎকালের সবচেয়ে উষ্ণতম মাস।

তাপজনিত কারণে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বৃদ্ধদের। ৮৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে মারা গেছেন ৫ হাজার ৪২০ জন। আর ৭৫ থেকে ৮৪ বছর বয়সীদের মধ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৪৬০ জনের। মৃতদের মধ্যে কেবল ৬৩০ জনের বয়স ৬৫ বছরের নিচে।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন তাপপ্রবাহকে আরও দীর্ঘস্থায়ী এবং তীব্র করে তুলছে, যা অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
ডিজেলের মজুত থেকে বড় পরিমাণ জ্বালানি বাজারে ছাড়তে ইউরোপীয় দেশগুলো রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, মজুত...
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। শুক্রবার দেশটির ৭ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে। শ্রেণিকক্ষের দুরাবস্থা, শিক্ষক সংকট আর শিক্ষা খাতে অর্থ বরাদ্দ কমানোর প্রতিবাদে এ...
বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে জ্বালানি তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ফ্রান্সের উত্থাপিত এক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর