মস্কোতে ইতালীয় রেস্তোরাঁয় বোমা হামলা, নিহত ৩ 

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৯:৪৪ এএম

রাশিয়ার মস্কোতে একটি ইতালীয় রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ২১ জন। রয়টার্স জানিয়েছে এ খবর।

রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি টেররিস্ট কমিটির প্রাথমিক তদন্তে বলা হয়েছে, এক নারী বিস্ফোরক নিয়ে রেস্তোরাঁটিতে প্রবেশের চেষ্টা করার সময় বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে নিহতদের মধ্যে ওই নারী, এক নিরাপত্তারক্ষী ও রেস্তোরাঁর এক অতিথি রয়েছেন। রেস্তোরাঁটিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন বা হামলার লক্ষ্য কে ছিল, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

এদিকে, প্রাথমিক তদন্তে আরও বলা হয়েছে বিস্ফোরণটি রেস্তোরাঁর রান্নাঘরে ঘটেছে। তবে পরে রেস্তোরাঁ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এ ঘটনাটি ভবনের বাইরে ঘটেছে। এই ঘটনার পরই ওই এলাকার সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী মস্কোর আশপাশে ধ্বংস করা হয়েছে ১৮০টি ড্রোন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
সুদানের সীমান্তবর্তী রিভান নাইল রাজ্যে বিমান হামলায় ৭২ জন নিহত হয়েছে। আহত ৫০ জন। রোববার মিশর সীমান্তের কাছে একটি সোনার খনিতে এই হামলা চালানো হয়। রয়টার্স জানিয়েছে এ খবর।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর