স্পেনে অভিবাসী ঢল, ইসরায়েলের পরিকল্পনায়

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৬:২৮ পিএম

স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সিউটায় প্রায় ৬০ হাজার অভিবাসীর ঢলের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর পেছনে ইসরায়েলের ভূমিকা থাকতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। এরপর থেকেই বিশ্লেষকদের একাংশ বলছেন, আগে থেকেই টানাফোড়েনে থাকা স্পেন-ইসরায়েল সম্পর্ক এ ঘটনার পর আরও শীতল হয়েছে। এদিকে, সিউটায় অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ নিয়ে সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে।

মরক্কোর সীমান্তঘেঁষা স্পেনের স্বায়ত্তশাসিত শহর সিউটা—ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্থলসীমান্ত। সাম্প্রতিক ঘটনায় হাজার হাজার মানুষ সমুদ্রপথে সাঁতরে, ছোট নৌকায় বা সীমান্তের বাধা পেরিয়ে সিউটায় প্রবেশের চেষ্টা করেন।

স্পেন জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বেশির ভাগ অভিবাসী স্বেচ্ছায় মরক্কোতে ফিরে গেছেন। মারা গেছেন অর্ধশতাধিক।

হঠাৎ এত বিপুলসংখ্যক মানুষের সীমান্ত পার হওয়ার কারণ নিয়ে চলছে নানা আলোচনা। স্পেন সরকারের দাবি, মানবপাচারকারী চক্র আদালতের একটি রায়কে ভুলভাবে প্রচার করে অভিবাসীদের সীমান্তে জড়ো হতে উৎসাহিত করেছে।

অন্যদিকে, বিশ্লেষকদের একাংশের ধারণা, পশ্চিম সাহারা ইস্যু ও কূটনৈতিক টানাফোড়েনের জেরে মরক্কো সীমান্ত নিয়ন্ত্রণ শিথিল করে স্পেনের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে।

তবে এ ঘটনার মধ্যেই এবার আলোচনায় এসেছে ইসরায়েলের নাম। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যাননের স্পেনবিরোধী মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে লেখেন, এখন বিষয়টি অনেকটাই পরিষ্কার।

এরপরই স্পেনের কয়েকজন রাজনৈতিক নেতা ও বিশ্লেষক দাবি করেন, গাজা যুদ্ধ ও ইরান ইস্যুতে স্পেনের অবস্থানের কারণে দেশটিকে চাপে ফেলতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে এ সংকটকে কাজে লাগাতে পারে।

এদিকে, সম্প্রতি মরক্কোর সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ২০২০ সালের আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে মরক্কো।

বিশ্লেষকদের মতে, এত বড় পরিসরে অভিবাসীদের সীমান্ত পার হওয়া মরক্কোর সহযোগিতা ছাড়া কঠিন। যদিও মরক্কো সরকার এমন অভিযোগ অস্বীকার করেছে।

মরক্কো ইসরায়েলের হয়ে এ ঘটনা ঘটিয়েছে—এমন দাবির পক্ষে কোনো প্রমাণ মেলেনি। তবে ধারাবাহিক কিছু কাকতালীয় ঘটনা, আঞ্চলিক কূটনৈতিক টানাফোড়েন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
স্পেনে আগাম নির্বাচনে ভরাডুবি ঘটতে পারে ক্ষমতাসীন বামপন্থী জোটের। প্রায় সব জনমত জরিপেই পিছিয়ে রয়েছে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সোশ্যালিস্ট পার্টি। এ অবস্থায়, আবাসন, দুর্নীতি রোধ ও অভিবাসনসহ...
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
স্পেনে বাড়িভাড়া ও আবাসন সংকট নিয়ে বিক্ষোভের মধ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী ২৯ নভেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি ২০২৭ সালে হওয়ার কথা...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর