স্পেন সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন, সিউটায় সর্বোচ্চ সতর্কতা

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৬:৪৪ পিএম

সিউটায় আবারও অভিবাসীদের সীমান্ত পাড়ি দেওয়ার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করেছে স্পেন। শনিবার সীমান্তে নতুন করে ঢলের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা ছড়িয়ে পড়ার পর অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করে প্রশাসন। 

শুক্রবার সন্ধ্যা থেকে সিউটার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সুপারমার্কেটের বাইরে অস্ত্রধারী সেনাদের অবস্থান করতে দেখা যায়। বিভিন্ন প্রধান সড়কে টহল দেয় পুলিশ। সীমান্তের অপর পাশে মরক্কোর উপকূলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

এছাড়া বিভিন্ন শহর থেকে সিউটামুখি বাস ও ট্রেনে অভিবাসীদের যাত্রা ঠেকানোর চেষ্টার কথা জানিয়েছে মরক্কো কর্তৃপক্ষ। 

স্পেনের সরকারি হিসেব অনুযায়ী, আগের অভিবাসীদের ঢলে ৭২ হাজারের বেশি মানুষ সিউটায় প্রবেশ করে। এসময় অন্তত ৯৬ জনের মৃত্যু হয়। সেসময় পরিস্থিতি মোকাবিলায় মূল ভূখণ্ড থেকে অতিরিক্ত ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করে স্পেন।

উল্লেখ্য, সিউটা হচ্ছে উত্তর আফ্রিকা উপকূলে স্পেনের একটি স্বায়ত্তশাসিত শহর, যেটি ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত। মরক্কোর সাথে সীমান্ত থাকায় দেশটির অনেকেই উন্নত জীবনের আশায় সমুদ্র পাড়ি দিয়ে স্প্যানিশ ভূখণ্ড সিউটায় প্রবেশের চেষ্টা করে। আর এমনটা করতে গিয়ে অতীতে অভিবাসন প্রত্যাশীদের অনেকেই প্রাণ হারিয়েছেন।

অভিবাসন চাপ মোকাবিলায় নতুন করে ৫ দফা পরিকল্পনা প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন। পরিকল্পনায় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সীমান্তে নজরদারি উন্নত করার কথা বলা হয়েছে। 
পাকিস্তান সীমান্ত পার হয়ে আসা একটি সশস্ত্র গোষ্ঠীর অন্তত ২৮ জন যোদ্ধাকে হত্যার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে সীমান্তঘেঁষা এলাকায় এ ঘটনা ঘটে।...
ইউরোপের সঙ্গে রাশিয়া কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না বলে সাফ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েকটি ন্যাটো সদস্য দেশ ইউরোপে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে সতর্ক করার পর শুক্রবার এমন...
অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে ডিপোর্ট করতে ৩১টি দেশের সঙ্গে একটি চুক্তির অনুমোদন করেছে আমেরিকা। অভিবাসীদের নেওয়ার বিনিময়ে এই দেশগুলোকে মোট ৪১ কোটি মার্কিন ডলার দেওয়া হবে বলে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন...
কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্যান মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে। ফলে উদ্বেগ প্রকাশ করছেন ভক্তরা, এমনকি তা অভিনেতার শারীরিক অবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।...
প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে ফেনী পৌঁছেছেন। এ সফরে তিনি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড...
সম্প্রতি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। তবে আকাশি-সাদা জার্সিতে মেসির অবদানের সম্মানার্থে মেসির জন্য বিশেষভাবে একটি বিদায়ী ম্যাচের আয়োজন করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী ৬...
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন এমপি মিষ্টি। আজ বৃহস্পতিবার দুপুরে এ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর