হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২

হাঙ্গেরির পূর্বাঞ্চলে পোল্যান্ডের পর্যটকবাহী বাস দুর্ঘটনায় পড়ে ১২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১০ জন। হাঙ্গেরির প্রধানমন্ত্রীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৯:৫৮ এএম

হাঙ্গেরির পূর্বাঞ্চলে পোল্যান্ডের পর্যটকবাহী বাস দুর্ঘটনায় পড়ে ১২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১০ জন। হাঙ্গেরির প্রধানমন্ত্রীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ জানায়, রোববার স্থানীয় সময় রাত ১টার দিকে মেজোকেরেসতেশ শহরের কাছে এমথ্রি মহাসড়ক থেকে দ্রুতগামী বাসটি পাশের একটি নালায় পড়ে উল্টে যায়। বাসটি তখন হাঙ্গেরির নিয়িরেজহাজ শহরের দিকে যাচ্ছিল। এমথ্রি মহাসড়কটি উত্তরপূর্বাঞ্চলীয় শহর নিয়িরেজহাজকে রাজধানী বুদাপেস্টের সঙ্গে সংযুক্ত।

হাঙ্গেরির বার্তা সংস্থা এমটিআই জানিয়েছে, বাসটিতে ৫৭ যাত্রী ও দুইজন চালক ছিলেন। এ পর্যন্ত চালকসহ ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তাদের ধারণা, বাসটির চালক ঘুমিয়ে পড়াতে এ দুর্ঘটনাটি ঘটেছে। ওই চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
সুদানের সীমান্তবর্তী রিভান নাইল রাজ্যে বিমান হামলায় ৭২ জন নিহত হয়েছে। আহত ৫০ জন। রোববার মিশর সীমান্তের কাছে একটি সোনার খনিতে এই হামলা চালানো হয়। রয়টার্স জানিয়েছে এ খবর।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর