অভিবাসন সংকট মোকাবিলায় নৈতিকতার তোয়াক্কা করছে না ইইউ

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১০:২২ পিএম

মানবাধিকার আর অংশীদারত্বের ভাষণ দিয়ে বেড়ালেও অভিবাসন সংকট মোকাবিলায় নৈতিকতার কোনো তোয়াক্কাই করছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশ্লেষকদের মতে, স্পেনের সিউটা ছিটমহলে শরণার্থীর ঢল নিয়ে কূটনীতি ব্রাসেলসের ভণ্ডামির মুখোশ খুলে দিয়েছে। আর সামনে এনেছে ইউরোপের রাজনৈতিক স্বার্থ হাসিলের নোংরা রাজনীতিকে। 

যুগ যুগ ধরে আফ্রিকাকে প্রাকৃতিক সম্পদের গুদাম হিসেবে ব্যবহার করে আসলেও সেখানকার অর্থনৈতিকে বাঁচাতে তেমন কোনো পদক্ষেপই নেয়নি ইউরোপ। উল্টো নিজেদের সীমান্ত রক্ষায় বাফার স্টেট হিসেবে ব্যবহার করেছে উত্তর আফ্রিকার দেশগুলোকে। 

এবার স্পেনের সিউটা ছিটমহলে শরণার্থীর ঢল নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নোংরা রাজনীতি আবারও প্রমাণ করেছে সেই সাম্র্যাজ্যবাদি আচরণ থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি পশ্চিমা জোট। বিশ্লেষকদের মতে, স্পেনের এই শরণার্থী সংকট নিছক কোনো দুর্ঘটনা নয়। বরং এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইইউর পরিকল্পিত কৌশল। 

স্পেনের বিপদের শুরুটা হয়েছিল গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করে। আর ইরান যুদ্ধে ওয়াশিংটনকে সামরিক ঘাঁটি দিতে অস্বীকৃতি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরাগভাজন হয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বিশ্লেষকদের অভিযোগ, মাদ্রিদের এই নৈতিক অবস্থানকে দমন করতেই শরণার্থী সংকটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে রক্ষণশীল পশ্চিমা সরকারগুলো।

আর তাই মরক্কোর চাপের কারণে স্পেন যখন সীমান্ত সংকটে পড়েছে, তখন সহায়তার বদলে মাদ্রিদকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করে দিয়েছে ইইউ নেতারা। স্পেনের এই দুর্দিনে সংহতি প্রকাশের পরিবর্তে দেশটির সঙ্গে অবাধ চলাচলের শেনগেন চুক্তি স্থগিত করে দিয়েছে ইতালি ও ডেনমার্কের মতো দেশগুলো।

বিশ্লেষকদের মতে, ইউরোপীয় ইউনিয়ন তার কৌশলগত স্বার্থ উদ্ধার করতেই শরণার্থী সংকটকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। মানবাধিকারের স্লোগান আড়ালে নিজের স্বার্থ উদ্ধারেই ব্যস্ত সময় কাটাচ্ছেন ইইউ নেতারা।

 

স্পেনে আগাম নির্বাচনে ভরাডুবি ঘটতে পারে ক্ষমতাসীন বামপন্থী জোটের। প্রায় সব জনমত জরিপেই পিছিয়ে রয়েছে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সোশ্যালিস্ট পার্টি। এ অবস্থায়, আবাসন, দুর্নীতি রোধ ও অভিবাসনসহ...
ডিজেলের মজুত থেকে বড় পরিমাণ জ্বালানি বাজারে ছাড়তে ইউরোপীয় দেশগুলো রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, মজুত...
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। শুক্রবার দেশটির ৭ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে। শ্রেণিকক্ষের দুরাবস্থা, শিক্ষক সংকট আর শিক্ষা খাতে অর্থ বরাদ্দ কমানোর প্রতিবাদে এ...
বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে জ্বালানি তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ফ্রান্সের উত্থাপিত এক...
নিরাপত্তার স্বার্থে রাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে...
ভারতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ থেকে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে দুই ঘণ্টা পর ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। গতকাল বুধবার যন্তর মন্তরে যাওয়ার পথে তাদের আটক করা...
সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। মঙ্গলবার ও বুধবার আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসব হামলা হয়। খবর...
রাজধানীর সড়কে কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অবৈধ ব্যাটারি অটোরিকশা। প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা, দেখা দিচ্ছে তীব্র যানজট। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এটি যারা তৈরি করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
লোডিং...

এলাকার খবর