যুক্তরাজ্যকে ভাঙতে সহযোগিতা চুক্তি করল ৩ দেশ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ এএম

যুক্তরাজ্যকে ভেঙে দিতে একটি সহযোগিতা চুক্তি করেছে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড। সোমবার ওয়েলসের রাজধানী কার্ডিফে এই চুক্তিতে সই করেন ৩ অঞ্চলের শীর্ষ নেতারা। এতে নিজেদের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতা গণভোটের অধিকার দাবি করেন তারা।

এরপর আয়ারল্যান্ডের রাজনৈতিক দল শিন ফেইন বলেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দেশটিকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করতে পারবেন না। রয়টার্স জানিয়েছে এসব খবর।

ওয়েস্টমিনস্টারকে যুক্তরাজ্য-পরবর্তী ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার। এছাড়া স্কটল্যান্ড ও ওয়েলস ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় এবং নর্দার্ন আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের সঙ্গে পুনরেকত্রিত হতে চায়।

সম্প্রতি ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর রাজনৈতিক চাপ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্রিটিশ সরকারের তীব্র আপত্তি সত্ত্বেও ৩ অঞ্চলের এই পদক্ষেপকে যুক্তরাজ্যের ভাঙনের স্পষ্ট সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ইউক্রেনের ইয়াহোদিনে একটি ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার কিছুক্ষণ আগেই যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা ওই পথ দিয়ে গিয়েছিলেন। কিয়েভে...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে টানা সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকার নতুন রেকর্ড গড়েছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার। টানা ১ হাজার ৪১৩ দিন ক্ষমতায় থেকে ইতিহাস গড়েছেন দেশটির প্রথম নারী...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
এক ঘণ্টার জন্য স্পেনের ছোট্ট শহর বুনিওল হয়ে উঠেছিল এক বিশাল টমেটো যুদ্ধের ময়দান। লা টোমাটিনার উৎসবময় এ রণক্ষেত্রে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২২ হাজার মানুষ। এবারের উৎসবে...
এই ৩ প্রতিপক্ষের মধ্যে বলিভিয়া তুলনামূলক আর্জেন্টিনার পরিচিত প্রতিপক্ষ। একই মহাদেশের হওয়ায় নিয়মিতই বলিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলে আর্জেন্টিনা। বলিভিয়া বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭৭ নম্বরে আছে।
দেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকালে তিনি সিলেট সফরে যাবেন তিনি।
ওবায়দুল কাদের, পরশ, সাদ্দামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার।
হরমুজ প্রণালিতে পানামার তেলবাহী ট্যাঙ্কার নৌ-মাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আইআরজিসি'র দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সেনাবাহিনী। তাদের মতে, গত মাসে ট্যাঙ্কারটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর