‘আর্থিক সংকটে’ শিশুসহ পরিবারের সবার আত্মহত্যা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:৪০ পিএম

ভারতের কর্ণাটকের একটি বাড়ি থেকে এক পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ১১ বছর বয়সী এক শিশুও ছিল। এ সময় একটি ‘সুইসাইড নোট’ পাওয়া গেছে। যা থেকে জানা যায়, আর্থিক সংকটের কারণে এরা সবাই আত্মহত্যা করেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, কর্ণাটকের কোদাগু এলাকার একটি রিসোর্টে এ তিনজনের মরদেহ পাওয়া যায়। নিহতরা হলেন– বিনোদ (৪৩), জুবি আব্রাহাম (৩৭) ও তাঁদের মেয়ে জোহান (১১)। 

তবে এরা এই এলাকার বাসিন্দা নয়, থাকেন কেরালার কোত্তায়ামে। গতকাল শনিবার কর্ণাটকের কোদাগু এলাকার জঙ্গলে অবস্থিত একটি রিসোর্টে বেড়াতে আসেন তারা। তবে এখানে আত্মহত্যা করার জন্যই এরা এসেছিলেন বলে ধারণা পুলিশের।   

পুলিশ বলছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে, আত্মহত্যা করার আগে মেয়েকে হত্যা করে এই যুগল। তবে মেয়েটিকে আত্মহত্যাও করানো হতে পারে। এ নিয়ে এই পরিবারের আত্মীয়–স্বজনদের সঙ্গে আলাপ করা হচ্ছে। 

কলকাতার শিখা হোটেলে সাত বাংলাদেশিসহ নয় জনের নিহতের ঘটনায় ধস নেমেছে নিউ মার্কেট এলাকার ব্যবসায়। আগুন লাগার এক মাস পরেও পর্যাপ্ত গ্রাহক পাচ্ছে না স্থানীয় হোটেলগুলো।
ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও সীমান্তে শান্তি বজায় রাখার ওপর জোর দিয়েছেন দুই দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের এক ফাঁকে মুখোমুখি বৈঠকে বসেন চীনা...
১৮তম ব্রিকস সম্মেলনে সর্বসম্মতিতে যুক্ত হয়েছে নয়াদিল্লি ঘোষণাপত্র। শনিবার সম্মেলনের প্রথম দিনে এটি যুক্ত হয়েছে বলে জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন...
ব্রিকস সম্মেলন ঘিরে ভারতের দিল্লিতে জড়ো হয়েছে জোটের ১১ সদস্যের সরকার ও রাষ্ট্রপ্রধান। তবে এসব ছাপিয়ে আলোচনায় রয়েছে একাধিক সাইডলাইন বৈঠক। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মার্কিন...
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এক সপ্তাহের মধ্যে এটিই সর্বনিম্ন। আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪ হাজার ৫১০ কোটি ডলার খরচ হয়েছে। সম্প্রতি মার্কিন কংগ্রেসকে এ তথ্য জানিয়েছে পেন্টাগন।
ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়ায় একটি পোশাক কারখানায় কাভার্ড ভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬জন।
ইরানে নতুন কোরে হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্বার্থে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। গতকাল রোববার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। এতে বলা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর