দীপাবলির আগেই ফের ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি 

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম

দীপাবলির আগেই ফের ভয়াবহ বায়ুদূষণের কবলে ভারতের রাজধানী দিল্লি। মাত্র ২ দিনের ব্যবধানে শহরটির বায়ুমান সূচক ১১৭ থেকে বেড়ে দাঁড়ায় ৩১০-এ। বায়ুদূষণ নিয়ন্ত্রণে যানবাহন চলাচল, নির্মাণকাজ ও অফিস কার্যক্রমে একের পর এক কঠোর বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। বৈধ সনদ ছাড়া মিলবে না জ্বালানিও। দূষণ নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বিশেষ নজরদারি দলও। খবর রয়টার্সের।

উৎসবের মৌশুম, তার শীত নামার আগেই ফের ভয়াবহ হয়ে উঠছে ভারতের রাজধানী দিল্লির বায়ুদূষণ। শনিবার শহরটির বায়ুমান সূচক বা একিউআই ছিল ১১৭। রোববার বেড়ে দাঁড়ায় ২৬১-এ আর সোমবার সকালে তা পৌঁছে যায় ৩১০-এ।

দীপাবলির আগেই বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে দিল্লি প্রশাসন। ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে শীতকালীন দূষণ নিয়ন্ত্রণ কর্মপরিকল্পনা। এর অংশ হিসেবে রাজধানীতে প্রবেশপথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট।

প্রথম দিনেই প্রায় ১৫ হাজার গাড়ির নথি যাচাই করা হয়। এর মধ্যে প্রায় ১০ শতাংশ যানবাহনকে দিল্লিতে প্রবেশ করতে দেয়া হয়নি। বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা আদায় হয়েছে ৬৮ লাখ ৪০ হাজার রুপি।

যানবাহনের ধোঁয়া, রাস্তার ধুলা ও যানজট নিয়ন্ত্রণে কাজ করছে বিশেষ নজরদারি দল। এছাড়া দূষণ নিয়ন্ত্রণ সনদ ছাড়া দিল্লির পেট্রল পাম্পগুলোতে মিলবে না জ্বালানি। এ নির্দেশনা কার্যকর করতে রাজধানীর ৫০০টি পেট্রল পাম্পে স্থাপন করা হয়েছে স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ক্যামেরা।

দিল্লির বাসিন্দা সুরজিৎ ভট্টাচার্য বলেন, ‘প্রধানমন্ত্রী থেকে শ্রমিক, প্রত্যেকেই এই দূষণের শিকার। এই সমস্যা মোকাবিলায় সরকার কী পদক্ষেপ নিচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। দূষণ নিয়ন্ত্রণ সনদ যাচাই করার পরেই কেবল জ্বালানি মিলছে। এটি সঠিক পদক্ষেপ, যা দূষণ নিয়ন্ত্রণে সহায়তা করবে।’

নতুন নির্দেশনা অনুযায়ী, বিএস-সিক্স মান পূরণ করে না, এমন যানবাহন ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে চলতে পারবে না। বন্ধ থাকবে নির্মাণ ও ভবন ভাঙার কাজ।

একই সময়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজের নির্দেশ দেয়া হয়েছে। তবে জরুরি পরিষেবা থাকবে এ নিয়মের বাইরে।

দূষণ নিয়ন্ত্রণে এসব বিধিনিষেধ ধাপে ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। আলাদা দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। 
ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন। আজ শুক্রবার চামোলি জেলার জ্যোতির্মঠ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 
ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব। আজ বুধবার ভোরে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়। আরও কয়েক ঘণ্টা এর প্রভাব থাকতে পারে বলে জানিয়েছে ভারতের...
সাত দিন পর কারামুক্ত হলেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই সহপ্রতিষ্ঠাতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বুধবার দিল্লির বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তাদের মুক্তির নির্দেশ দেন। আদালতের আদেশে...
নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। কোনো প্রমাণ ছাড়াই তারা দাবি করে, গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া আরব-নেতৃত্বাধীন দলগুলো ভোট...
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬ এর খসড়া অনুমোদন ও ২০২৭ সালে ২৯ দিনের সরকারি ছুটির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়।
এবারের মধ্যবর্তী নির্বাচন আমেরিকার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল হতে যাচ্ছে। নির্বাচনী প্রচারের বিজ্ঞাপনেই ব্যয় হতে পারে ১ হাজার ১৬০ কোটি ডলার। বিজ্ঞাপন ব্যয় পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান অ্যাড ইমপ্যাক্টের...
ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি এলাকার দুলাল কবিরাজের ছেলে এজাজুল কবিরাজ এবং জিয়াখুলি...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর