ওমর আবদুল্লাহ হচ্ছেন জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৮:০১ পিএম

ভারতের জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় এগিয়ে আছেন সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ফের শ্রীনগরের মসনদে বসতে চলেছেন তিনি। সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমসহ একাধিক সংবাদমাধ্যম আজ মঙ্গলবার জানিয়েছে এ তথ্য। 

প্রতিবেদন বলছে, একটা সময় নির্বাচনে লড়তেও রাজি ছিলেন না তিনি। সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি একটি পূর্ণরাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, কোনও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী হতে রাজি নন। ভোটের ফলপ্রকাশের পর দেখা যাচ্ছে সেই ওমর আবদুল্লাহই মসনদে বসতে চলেছেন।

ওমরের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে বহু প্রশ্ন ছিল। এক তো তাঁর দল সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা সেটা নিয়ে সংশয় ছিল। দল সংখ্যাগরিষ্ঠতা পেলেও ওমর, নাকি ফারুখ–কে মুখ্যমন্ত্রী হবেন, সেটা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন ছিল। অনেকেই ফারুখকে চাইছিলেন কাশ্মীরের কুরসিতে। ভোটের আগে সেই সম্ভাবনার কথা উড়িয়ে দেননি ফারুখ নিজেও। কিন্তু ভোট মিটতেই তিনি জানিয়ে দিলেন, ছেলে ওমরই মুখ্যমন্ত্রী হবেন।

ভোটের ফলাফলের ইঙ্গিত স্পষ্ট হতেই ফারুখ জানিয়ে দিলেন, “মানুষ আমাদের পক্ষে রায় দিয়েছে। উপত্যকার মানুষ বুঝিয়ে দিলেন তাঁরা ৫ আগস্টের ওই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। ওমর আবদুল্লাহই মুখ্যমন্ত্রী হবেন।” ওমর আবার সদর্পে ঘোষণা করে দিয়েছেন, “যাঁরা কাশ্মীরে আমাদের শেষ করতে এসেছিল, তাঁরা নিজেরাই নিশ্চিহ্ন।”

শেষ খবর পাওয়া পর্যন্ত কাশ্মীরের নির্বাচনী ফলাফলের হিসাব বলছে, কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স জোট অনায়াসে ম্যাজিক ফিগার ছাড়িয়ে যাচ্ছে। অন্য কোনও দলের সমর্থন তাদের প্রয়োজন পড়বে না। বিজেপি যে একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়ার স্বপ্ন দেখছিল সেটাও বাস্তবায়িত হচ্ছে না। 

ন্যাশনাল কনফারেন্সই কাশ্মীরের একক বৃহত্তম দল হতে চলেছে। ন্যাশনাল কনফারেন্স এই মুহূর্তে এগিয়ে রয়েছে ৪২ আসনে। জোটসঙ্গী কংগ্রেস এগিয়ে ৬ আসনে। দুই সঙ্গী মিলিয়ে এগিয়ে ৪৮ আসনে। ৯০ আসন বিশিষ্ট জম্মু ও কাশ্মীর বিধানসভায় ম্যাজিক ফিগার ৪৬।

আসন্ন দুর্গাপূজা ও শারদোৎসবকে সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। কলকাতার ১৩টি বড় রাস্তা এবং কোনো জাতীয় সড়ক আটকে পূজা করা যাবে না বলে সোমবার জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা...
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদেরকে হোল্ডিং সেন্টারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার পুলিশ ওই ৬ জনকে আটক করে। এরপর...
কলকাতার একটি হোটেলে আগুন লেগে নিহত নয়জনের মধ্যে আরও দুজনের পরিচয় জানা গেছে। তারা দুজনই ভারতের নাগরিক বলে জানিয়েছে পুলিশ। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। মূলত খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর