আইজেনকোটকে সমর্থন আরব দলগুলোর, বিপাকে নেতানিয়াহু? 

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৭ এএম

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী নেতা গাদি আইজেনকোটকে সমর্থনের ঘোষণা দিয়েছে আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট। বৃহস্পতিবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আইজেনকোটের নাম প্রস্তাব করার কথা জানিয়েছে তারা। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, এই সমর্থন আনুষ্ঠানিক হলে পার্লামেন্ট নেসেটে আইজেনকোটের পক্ষে সুপারিশের সংখ্যা দাঁড়াবে ৬৭-তে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতার চেয়ে বেশি। 

জয়েন্ট লিস্ট জানিয়েছে, দলটির অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সরকারকে আবারও ক্ষমতায় আসা থেকে ঠেকাতেই এই পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে আরব দলগুলো। 

তবে আইজেনকোটকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিলেও তার সঙ্গে আরব দলগুলো সরকার গঠনের জোটে যুক্ত হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। বিরোধী জোটের অন্য কয়েকটি দলও আরব দলগুলোর সঙ্গে জোট গঠনে আপত্তি জানিয়ে আসছে।

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে বড় ব্যবধানে হারিয়ে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছেন ডেমোক্র্যাটরা। ফলে আগামী জানুয়ারি থেকে কংগ্রেসে ট্রাম্পের...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব রয়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় নির্বাচনে দলের...
আমেরিকায় ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের জয় তুলে নিয়ে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদকালের অবশিষ্ট দুই বছরের...
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তার দলের ব্যাপক বিজয় প্রমাণ করে, আমেরিকানরা পরিবর্তন চায়। এক্সে দেওয়া এক পোস্টে আজ বুধবার তিনি এ কথা বলেন বলে বিবিসি জানিয়েছে।
কঠোর নিরাপত্তায় ঢাকা থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি নতুন চালান। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রের...
গত সেপ্টেম্বরে সরকারি মাধ্যমিক স্কুলগুলোর দুরবস্থার প্রতিবাদ থেকে শিক্ষার্থীদের এ আন্দোলন শুরু হয়। পরবর্তীতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি এবং শিক্ষা ও সরকারি সেবার দুরবস্থার প্রতিবাদে এ...
শীতের শুরুতেই নয়াদিল্লিতে বায়ুদূষণ পৌঁছেছে বিপজ্জনক পর্যায়ে। ঘন ধোঁয়াশায় ঢেকে গেছে পুরো শহর। শীতের আগেই শহরটির বায়ুমান সূচক ৩০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার যা বেড়ে দাঁড়ায় ৩৭০। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে...
বিচারের অপেক্ষায় সাড়ে ৪৮ লাখের বেশি মামলা। যা দেশে ইতিহাসের সবচেয়ে বেশি। এর মধ্যে চলতি বছরের প্রথম ছয় মাসে জমেছে ১ লাখ ১২ হাজার। জট বাড়ছে প্রতিদিন। এতো মামলার বিপরীতে বিচারকের সংখ্যা মাত্র ২ হাজার...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর