মধ্যবর্তী নির্বাচনের পর আমেরিকার শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে। ওয়াল স্ট্রিট এক দিনেই প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি ডলারের বাজারমূল্য হারিয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে প্রযুক্তিনির্ভর সূচক নাসডাক কম্পোজিট। কমেছে এসঅ্যান্ডপি ফাইভ হানড্রেড সূচকও।
আমেরিকার শেয়ারবাজারের সবচেয়ে বড় সাতটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সবগুলোর শেয়ারের দাম কমেছে। এসব প্রতিষ্ঠানের বাজারমূল্য কয়েক ট্রিলিয়ন ডলার কমেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ারের দাম কমেছে ৯ দশমিক দুই ছয়।
অন্যদিকে, ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার বাজারমূল্য কমেছে ১০ শতাংশেরও বেশি। তবে অ্যাপল, মাইক্রোসফট এবং অ্যালফাবেটের মতো প্রযুক্তি জায়ান্টগুলোর শেয়ারের দরপতন তুলনামূলক কম হয়েছে। প্রভাব পড়েছে এশিয়ার বাজারেও।
শুক্রবার লেনদেন শুরুর পর দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক প্রায় ৯ শতাংশ পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ২০ মিনিটের জন্য লেনদেন বন্ধ রাখতে হয়।


