অশান্ত মণিপুরে কারফিউ জারি, আসামে সেনা ক্যাম্পে আগুন

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৩:১৩ পিএম

ভারতের মণিপুর রাজ্য আবারও অশান্ত হয়ে উঠেছে। গতকাল শনিবার দিনভর নাগা ও কুকি–জো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের পর সন্ধ্যায় কারফিউ জারি করা হয়েছে। এ ছাড়া পৃথক আরেকটি ঘটনায় আসাম রাইফেলসের একটি অস্থায়ী ক্যাম্পে আগুন দিয়েছে উত্তেজিত জনতা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মণিপুরের কাংপোকপি জেলার একটি মহকুমায় কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বহাল থাকবে।

মণিপুরের কর্মকর্তারা বলেছেন, নাগা-অধ্যুষিত কনসাখুল গ্রাম এবং কুকি-জো-অধ্যুষিত লেইলন ভাইফেই গ্রামের গ্রামবাসীদের মধ্যে গত তিন দিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। কনসাখুল গ্রামবাসীদের দাবি, লেইলন ভাইফেই গ্রাম তাদের ভূখণ্ড। কিন্তু লেইলন ভাইফেইয়ের গ্রামবাসীরা এই দাবি প্রত্যাখ্যান করেছে। এই নিয়েই মূলত বিরোধ এবং উত্তেজনার সূত্রপাত।

গত বছরের মে মাস থেকে মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে বিরোধ ঘিরে উত্তপ্ত মণিপুর। মাঝে কিছু দিন বিরতির পর গত সেপ্টেম্বর মাস থেকে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। জ্বালিয়ে দেওয়া হয় একাধিক বাড়িঘর। দফায় দফায় সংঘর্ষ চলে মণিপুরের বিস্তীর্ণ এলাকাজুড়ে। মুখ্যমন্ত্রী বীরেন সিংহের পাশাপাশি রাজ্যের বেশ কয়েকজন এমপির বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা। মুখ্যমন্ত্রী বীরেনের বাড়ির অদূরে বোমা উদ্ধার হয়। এই আবহে গত ৩১ ডিসেম্বর মণিপুরের অশান্তির জন্য সাধারণ মানুষের কাছে ক্ষমা চান মণিপুরের মুখ্যমন্ত্রী। তিনি আশা করেছিলেন, চলতি বছরে শান্তি ফিরবে মণিপুরে। এরই মধ্যে আবারও অশান্ত হয়ে উঠল মণিপুর।

এদিকে স্থানীয়রা জানিয়েছে, গতকাল শনিবার নাগা জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায় বাড়ি তৈরির জন্য কাঠ কেটে নিয়ে যাচ্ছিলেন কয়েকজন। অভিযোগ, কাঠবোঝাই গাড়িটি আটকে দেন আসাম রাইফেলসের জওয়ানেরা। তার পর থেকেই শুরু হয় অসন্তোষ। এক পর্যায়ে সেনাদের একটি অস্থায়ী ঘাঁটিতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় উত্তেজিক জনতা।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর