সীমান্তে দুর্ঘটনায় বিএসএফের তিন সদস্য নিহত

আপডেট : ১১ মার্চ ২০২৫, ১০:৩৭ পিএম

ভারতের মণিপুরে সীমান্ত এলাকা দিয়ে বাসে করে যাওয়ার সময় দুর্ঘটনায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তিন সেনা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভারতের মণিপুরের সেনাপতি জেলার চাংউবুং গ্রামে বাস গভীর খাদে পড়ে গেলে তিনজন মারা যান। বাসটিতে ১৫ জন ছিলেন বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বাসটিতে ১৫ জন বিএসএফ সেনার মধ্যে অন্তত ৮ জন আহতের খবর জানিয়েছে স্থানীয় এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা। আহতদের জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। 

মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, জাতিগত সহিংসতার প্রেক্ষাপটে মণিপুরে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তারা পরিস্থিতি শান্ত করতে সেখানে নিয়মিত টহল দিচ্ছেন।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর