ভারতের মণিপুরে আধা সামরিক বাহিনীর অভিযানে ১০ বিচ্ছিন্নতাবাদী নিহত 

আপডেট : ১৫ মে ২০২৫, ১২:০৩ পিএম

ভারতের মণিপুর রাজ্যে আধা সামরিক বাহিনীর অভিযানে অন্তত ১০ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার আধা সামরিক বাহিনী আসাম রাইফেলস (এআর) এই অভিযান চালায়। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক পোস্টে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মণিপুরের চান্ডেল জেলায় অভিযান চালানো হচ্ছে। অভিযানে এ পর্যন্ত ১০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।’

অভিযানের সময় আধা সামরিক বাহিনীর ওপর সন্দেহভাজন বিদ্রোহীরা গুলি চালায় বলেও জানায় সেনাবাহিনী। আর জবাবে পাল্টা প্রতিক্রিয়া দেখায় সেনারা।

সেনাবাহিনী বিবৃতিতে জানায়, ‘বন্দুকযুদ্ধে ১০ জন বিদ্রোহী নিহত হয়েছে। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।’ তবে অভিযানে নিহতদের পরিচয় প্রকাশ করেনি নিরাপত্তা বাহিনী।

বিভিন্ন জাতিগোষ্ঠী অধ্যুষিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সংঘাতের শুরু ২০২৪ সালের মে মাস থেকে। ৪ মে মণিপুরের হিন্দু ধর্মাবলম্বী মেইতেই জনগোষ্ঠীকে তফসিলি জাতি হিসেবে ঘোষণা করে মণিপুর হাইকোর্ট। উচ্চ আদালতের এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে ক্ষোভ দেখা দেয় রাজ্যটির খ্রিস্টান ধর্মাবলম্বী জাতিগোষ্ঠী কুকিদের মধ্যে। কুকিদের এই প্রতিবাদ রূপ নেয় সাম্প্রদায়িক দাঙ্গায়। এমন উত্তপ্ত পরিস্থিতির সুযোগে সক্রিয় হয়ে ওঠে বিদ্রোহী বিচ্ছিন্নতাবাদীরা। 

গত এক বছরের বেশি সময় ধরে চলা এই জাতিগত সংঘাতে মণিপুরে নিহত হয়েছে আড়াই শতাধিক মানুষ। এ ছাড়া বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন কয়েক হাজার। 

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর