উড়োজাহাজটি কেন বিধ্বস্ত হলো, যা ধারণা করছেন বিশেষজ্ঞরা 

আপডেট : ১২ জুন ২০২৫, ০৭:৪৬ পিএম

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১-এর ইঞ্জিন টেক অফের সময় যথেষ্ট গতি পায়নি বলে মনে করছেন উড়োজাহাজ চলাচল বিশেষজ্ঞরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উড়োজাহাজটি ভারত থেকে লন্ডনের পথে ছিল। মাত্র ৬৭২ ফুট উচ্চতায় পৌঁছানোর পরই এটি দুর্ঘটনার কবলে পড়ে।  

বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন । এয়ার ইন্ডিয়া জানায়, এদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ ও একজন কানাডিয়ান ছিলেন।

 বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে দুপুর ১ টা ৩৮ মিনিটে ওড়ার পর দ্রুত নিচে নামতে শুরু করে এবং পরে বিস্ফোরিত হয়।

ভিডিও বিশ্লেষণে দেখা গেছে, এই মডেলের বিমানটি যাত্রার পরই ইঞ্জিনে যথেষ্ট গতি পায়নি। বিশেষজ্ঞরা বলছেন, পাইলটরা উড়োজাহাজটিকে ওপরে তোলার চেষ্টা করছিলেন, যার জন্য তারা হেলমেট (ইয়ক) টানছিলেন। ভিডিওতে দেখা গেছে ল্যান্ডিং গিয়ারও নিচে ছিল।

টেকঅফের পর একটি মে-ডে সংকেত পাঠানো হয়, যা নির্দেশ করে বিমান সংকটে রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যেহেতু উড়োজাহাজটি কম উড়ছিল তাই পাইলটরা সেটিকে ওপরে তুলতে চেষ্টা করছিলেন, কিন্তু প্লেনটি ধীরে ধীরে নিচে নামছিল।

বিমানটি সর্বোচ্চ ১৭৪ নট গতি পেয়েছিল, যা স্বাভাবিকের থেকে অনেক কম; যা ইঙ্গিত দেয় ইঞ্জিন যথেষ্ট গতি দিতে পারেনি।

সাবেক সিনিয়র পাইলট ক্যাপ্টেন সুরভ ভাটনগর বলেন, ‘টেকঅফ ছিল নিখুঁত, কিন্তু ল্যান্ডিং গিয়ার তুলবার আগে বিমান নামতে শুরু করে, যা ইঞ্জিনের গতি হারানো হারানো ছাড়া সম্ভব নয়। তদন্তের পরে সঠিক কারণ জানা যাবে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে বলেছেন, ‘আহমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের স্তব্ধ করে দিয়েছে। এটি ভাষাতীত এক হৃদয়বিদারক ঘটনা। ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং উদ্ধারকাজে নিয়োজিত মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।’

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস। শুক্রবার লক্ষ্ণৌয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়টার্স জানিয়েছে এ খবর।
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর