কাশ্মীরে থানায় বিস্ফোরণে পুলিশসহ নিহত ৭, আহত ২৭

ভারত-শাসিত কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায় জব্দ করা বিস্ফোরক পরীক্ষার সময় ভয়াবহ বিস্ফোরণে পুলিশ সদস্য ও ফরেনসিক কর্মকর্তাসহ ৭ জন নিহত এবং অন্তত ২৭ জন আহত হয়েছেন। এনডিটিভির তথ্যমতে, এটি সন্ত্রাসী হামলা নয় বরং তদন্ত চলাকালীন এক দুর্ঘটনা।

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১০:৪৮ এএম

ভারত-শাসিত কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের একটি থানায় বিস্ফোরণে পুলিশ সদস্যসহ সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন আহত। থানায় জব্দ করা বিস্ফোরকের বিস্ফোরণে এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গতকাল শুক্রবার গভীর রাতে শ্রীনগরের দক্ষিণে নওগাম এলাকার একটি পুলিশ স্টেশনে এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য এবং ফরেনসিক দলের কর্মকর্তা যারা বিস্ফোরণের সময় বিস্ফোরক পরীক্ষা করছিলেন। শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তাও বিস্ফোরণে মারা গেছেন। এ ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে তারা।

এনডিটিভির সিনিয়র এক্সিকিউটিভ এডিটর আদিত্য রাজ কৌল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছেন, এটি সন্ত্রাসী হামলা নয়। পুলিশ বলছে, এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। 

তিনি বলেন, ‘যখন একটি ফরেনসিক দল এবং পুলিশ থানায় সংরক্ষিত বিস্ফোরক পদার্থ পরীক্ষা করছিল তখনই বিস্ফোরণটি ঘটে।’

এর আগে গত সোমবার নয়াদিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শহরের ঐতিহাসিক লাল কেল্লার কাছে অন্তত ১২ জন নিহত হয়। কর্মকর্তারা এটিকে ‘সন্ত্রাসী’ ঘটনা বলে অভিহিত করেছেন। এ ঘটনার কয়েকদিন পর কাশ্মীরে বিস্ফোরণের ঘটনা ঘটল।

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস। শুক্রবার লক্ষ্ণৌয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়টার্স জানিয়েছে এ খবর।
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর