ওসমান হাদি হত্যা: ঢাকার সঙ্গে সরাসরি আলোচনায় দিল্লির আগ্রহ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে উদ্ভূত পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যুতে ঢাকা-দিল্লি উত্তেজনা নিরসনে বাংলাদেশের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী ভারত। শুক্রবার এ কথা জানিয়েছেন ভারতের কংগ্রেসের এমপি ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রধান শশী থারুর।

এ সময় তিনি বর্তমান পরিস্থিতি অত্যন্ত সাবধানতার সাথে মোকাবিলার ওপর জোর দেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই দুই দেশের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার পর সেই উত্তেজনার পারদ আরও চড়ছে।

চলমান অস্থিরতায় সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে শশী থারুর বাংলাদেশের জনগণ ও সরকারকে দুই দেশের মধ্যকার সম্পর্কের গুরুত্ব বিবেচনার অনুরোধ জানিয়েছেন।

এই কংগ্রেস নেতা জানান, চলমান সংকট কাটাতে বাংলাদেশের সাথে সরাসরি সংলাপে বসতে চায় ভারত। তিনি আরও বলেন, ভিসা সেন্টার অভিমুখী বিক্ষোভ কর্মসূচির কারণে ভারতে যেতে ইচ্ছুক সাধারণ বাংলাদেশিরা ভোগান্তির শিকার হচ্ছেন, যা অত্যন্ত হতাশাজনক।

এর আগে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের জন্য একাত্তরের চেয়েও বড় কৌশলগত চ্যালেঞ্জ বলে মন্তব্য করে শশী থারুরের নেতৃত্বাধীন ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি। কমিটির আশঙ্কা, কৌশলগত কোনো ভুল হলে প্রাসঙ্গিকতা হারিয়ে ঢাকায় দিল্লির প্রভাব কমে যেতে পারে। এ নিয়ে ভারত সরকারকে একাধিক সুপারিশও করেছে কমিটি।

ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি দাবি করেছে, তাঁকে কেবল মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে এবং কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হচ্ছে না। তিনি নিজস্ব ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর