কাশ্মীরে ১০ ভারতীয় সেনা নিহত

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম

ভারতের জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে ঘটনাস্থলেই ১০ ভারতীয় সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আজ বৃহস্পতিবার ডোডা জেলায় সেনাবাহিনীর একটি বুলেটপ্রুফ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গিরিখাতে পড়ে যায়। গাড়িটি একটি অভিযানের উদ্দেশ্যে যাচ্ছিল।

দুর্ঘটনায় হতাহতদের দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। আহত সেনাসদস্যদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি।

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস। শুক্রবার লক্ষ্ণৌয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়টার্স জানিয়েছে এ খবর।
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর