একাত্তরের গণহত্যার বিচারে বাংলাদেশের পাশে থাকবে ভারত

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১০:৪৮ পিএম

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের চালানো গণহত্যার বিচারে বাংলাদেশের দাবির প্রতি সমর্থন দিয়েছে ভারত। শুক্রবার এক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই তথ্য জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

রণধীর জয়সোয়াল বলেন, ‘১৯৭১ সালে অপারেশন সার্চলাইটের সময় পাকিস্তান যে ভয়াবহ নৃশংসতা চালিয়েছিল, তা আমরা সবাই জানি। সে সময় লাখ লাখ নিরপরাধ মানুষকে হত্যা এবং নারীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়। ফলে লাখ লাখ মানুষ দেশ ছেড়ে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়। এই নৃশংসতা বিশ্ববিবেকের ভিত নাড়িয়ে দিয়েছিল। কিন্তু পাকিস্তান আজও তাদের এই অপরাধ অস্বীকার করে আসছে। ন্যায়বিচারের লড়াইয়ে আমরা বাংলাদেশের পাশে আছি।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশের সঙ্গে বহুমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত।

রণধীর জয়সোয়াল আরও জানান, বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভার স্পিকার ওম বিড়লার মাধ্যমে একটি অভিনন্দনপত্র পাঠিয়েছিলেন। সেই চিঠিতে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের রূপরেখা তুলে ধরা হয়েছে।

জয়সোয়াল বলেন, ‘বাংলাদেশে নতুন সরকার এসেছে। এই সরকারের শপথ অনুষ্ঠানে আমাদের লোকসভার স্পিকার গিয়েছিলেন। প্রধানমন্ত্রী তাঁর মাধ্যমে একটি অভিনন্দনপত্র এবং সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা সংবলিত চিঠি পাঠিয়েছেন। দুই দেশের মধ্যে আলোচনা চলমান। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের বৈচিত্র্যময় সম্পর্ক কেবল বজায় রাখতেই নয়, বরং একে আরও শক্তিশালী ও প্রসারিত করতে চাই।’

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর