ভারতে বিমানের ইঞ্জিনে আগুন, আহত ৬

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০২:০০ পিএম

ভারতের নয়াদিল্লিতে উড্ডয়নের সময় একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার পর জরুরি অবতরণের সময় ছয়জন যাত্রী আহত হয়েছেন। আজ রোববার ভোরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে ইকোনমিক টাইমস জানিয়েছে।

প্রতিবেদন বলছে, দিল্লি থেকে সুইজারল্যান্ডের জুরিখে যাচ্ছিল বিমানটি। ইঞ্জিনে আগুনের পর সুইস এয়ারের ফ্লাইটটির যাত্রা বাতিল করা হয়। পরে যাত্রীদের নামানোর সময় আহত হন কয়েকজন। ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানটিতে ২২৮ জন যাত্রী এবং ৪ শিশু ছিলেন। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে  বিমান সংস্থা।

একটি বিবৃতিতে সুইস এয়ার জানিয়েছে, বলা বাহুল্য এধরনের ঘটনা যথেষ্ট উদ্বেগের। যাত্রীদের সঙ্গে আমরা যোগাযোগে রয়েছি। তাঁদের সবরকম সাহায্য করা হবে। গন্তব্যে পৌঁছনোর জন্য যাত্রীদের বিকল্প বিমানের ব্যবস্থাও হচ্ছে। দুর্ঘটনার কারণ খুঁজতে শিগগিরই বিশেষজ্ঞদের একটি দল দিল্লিতে পৌঁছাবে। 

সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালত সিন্ধু পানি চুক্তি বহাল রাখার পক্ষে রায় দেওয়ার পর তা সরাসরি...
ভারতের উত্তর প্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী...
নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা আবারও দেখিয়ে দিয়েছে, পাহাড়ে শুরু হওয়া একটি দুর্যোগের প্রভাব সীমান্ত পেরিয়ে পৌঁছে যেতে পারে সমতলের জনপদে। জলবায়ু পরিবর্তন, হিমবাহের পরিবর্তন এবং অপরিকল্পিত...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর