শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ এখনও পর্যালোচনায়: ভারত

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১০:০১ পিএম

শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি এখনও পর্যালোচনা প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ব্রিফিংয়ে রণধীরকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের ক্ষেত্রে কিছু শর্ত দেওয়া হয়েছে, যার মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ ও হাদির হত্যার অভিযোগে গ্রেপ্তারদের ফেরত চাওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়কে কীভাবে দেখছে?

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সাথে পারস্পরিক স্বার্থ ও সম্পর্কের ওপর নির্ভরশীল ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক প্রত্যাশা করে ভারত। সাবেক প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) সংবাদ সম্মেলন নিয়ে আমাদের অবস্থানের বিষয়ে নতুন করে পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই।’

ওই সংবাদ সম্মেলনের আগে রণধীর জয়সওয়াল বলেছিলেন, সেটির সাথে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই, ওই সম্মেলনের কোনো বক্তব্য তারা সমর্থন করে না। যদিও ওই অনুষ্ঠানে সরাসরি মতবিনিময় করার সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল বাংলাদেশ।

রণধীর জয়সওয়াল প্রশ্নের অন্য অংশের জবাবে বলেন, ‘প্রত্যর্পণ বিষয়ে আমাদের অবস্থান আগের মতোই, আমাদের যে প্রক্রিয়া রয়েছে, অনুরোধটি সেই অনুযায়ী পর্যালোচনা করে দেখা হচ্ছে।’

আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস। শুক্রবার লক্ষ্ণৌয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়টার্স জানিয়েছে এ খবর।
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর