ডেঙ্গুর টিকা আনছে ভারত

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৪:১১ পিএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলেছে। বাংলাদেশে যেমন বাড়ছে, ভারতেও তেমনই। এবার তাই ডেঙ্গু জ্বরের টিকা বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইমিউনোলজিক্যাল লিমিটেড (আইআইএল)। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের প্রথমদিকে এই টিকা বাজারে ছাড়তে পারবে তারা। 

ভারতে মশাবাহিত রোগটি গত কয়েক বছর ধরে জনস্বাস্থ্যের অন্যতম উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাইয়ে দেশটিতে ৩১ হাজার ৪৬৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৬ জন।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজেস কন্ট্রোল অনুসারে, করোনা মহামারি চলাকালে ডেঙ্গুর বিস্তার হ্রাস পেলেও পরবর্তীকালে মারাত্মক আকার ধারণ করে। 

আইআইএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে. আনন্দ কুমার বলেন, এরই মধ্যে প্রাথমিক ট্রায়ালের কাজ শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন ৯০ জন, এঁদের বয়স ১৮-৫০। এখন পর্যন্ত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি।
  
কে. আনন্দ কুমার বলেন, প্রথম ধাপ এরই মধ্যে শেষ হওয়ার পথে। এরপর পরের ধাপে যাওয়া হবে। সব ধাপ শেষ করে টিকাটি বাজারে ছাড়ার উপযুক্ত করতে কয়েক বছর লেগে যাবে। আগামী ২০২৬ সালের জানুয়ারিতে বাজারে টিকাটি পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো বাজারে এই টিকা ছাড়বে। 

ভারতের আরেক সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, টিকা বানানোর কাজে ভারতের প্রতিষ্ঠান আইআইএলকে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ)। ডেঙ্গুর টিকা নিয়ে কাজ করছে সেরাম ইনস্টিটিউট এবং প্যানাসিয়া বায়োটেকও। 

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর