হামাসের টানেল শুধু যোদ্ধাদের, সাধারণের জন্য নয় 

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৩:১০ পিএম

গাজার ভূগর্ভস্থ টানেলগুলো শুধু হামাস যোদ্ধাদের জন্য, সাধারণের জন্য নয়। বেসামরিকদের রক্ষা করা জাতিসংঘ ও ইসরায়েলের দায়িত্ব। রাশিয়া টুডে টিভির এক সাক্ষাত্কারে এসব কথা বলেন হামাস কর্মকর্তা মুসা আবু মারজুক। ওই কর্মকর্তা আরও বলেন স্বাধীনতাকামী গোষ্ঠীর কাছে টানেল থেকে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মুসা আবু মারজুক বলেন, ‘গাজার বেসামরিক নাগরিকদের রক্ষা করা জাতিসংঘ এবং ইসরায়েলের দায়িত্ব। আমরা টানেল তৈরি করেছি নিজেদের নিহত ও লক্ষ্যবস্তু হওয়া থেকে বাঁচতে। এসব টানেল আমাদের বিমান হামলা থেকে রক্ষা করার জন্য।’

হামাসের টানেলের বিষয়ে অবগত কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, গাজায় বিভিন্ন ধরণের সুড়ঙ্গ রয়েছে। এগুলো হামলা, অস্ত্র মজুত ও চোরাচালানের  জন্য ব্যবহার করা হয়। ধারণা করা হয়, গাজায় যে টানেল নির্মাণ করা হয়েছে সেগুলো ভূপৃষ্ঠ থেকে অন্তত একশ ফুট গভীরে এবং এর প্রবেশপথগুলো সাধারণ ঘরবাড়ি, মসজিদ, স্কুল কিংবা এমন ভবনে যেখানে সাধারণ মানুষের সমাগম হয়। মূলত সশস্ত্র গোষ্ঠীগুলোর সদস্যদের যেন চিহ্নিত করা না যায় সেজন্য এগুলো ব্যবহার করে তারা।

গাজা উপত্যকায় গত ২৩ দিন ধরে সংঘাত চলছে। গত ২৩ দিনে গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলা ও গোলাবর্ষণে এ পর্যন্ত ৮ হাজার ৩০৬ জন নিহত হয়েছে। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ৩ হাজার ৪৫৭টি শিশু আর ২ হাজার ১৩৬ জন নারী। এ ছাড়া বয়োবৃদ্ধ রয়েছেন ৪৮০ জন। পশ্চিম তীরে নিহত হয়েছেন ১১৯ ফিলিস্তিনি। ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় হামলা শুরু করে ইসরায়েল।

নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৯৫ ও তিব্বতে ৩ জন নিহত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, ৩৮৪ জন...
কলকাতার নিউমার্কেট এলাকায় মাত্র ৪৮ ঘণ্টায় ২ শতাধিক হোটেল বন্ধ হয়েছে। ভয়াবহ আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যুর পর অগ্নিনিরাপত্তা নিয়ে কঠোর স্থানীয় প্রশাসন। তাদের অভিযানের কারণে বিপাকে হাজারো...
হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছে একটি এলাকায় রাতভর সন্ত্রাসী দলের হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২২ জন।
গিনির রাজধানী কোনাক্রিতে ময়লার ভাগাড় ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২২ জন। এদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। রয়টার্স জানিয়েছে এ খবর।
নৈরাজ্য ও সংঘাতের রাজনীতি নয়, বরং আদর্শ বিরোধী দলের ভূমিকা পালন করতে চায় ১১ দলীয় ঐক্য। জুলাই সনদ বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসনসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে সরকারকে চাপে রাখতে চান তারা। একই...
জুলাই অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদকে প্রতিহত করতে শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ...
নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজ ৪০৩ জনের মধ্যে ৩৪১ জনই বিদেশি। তাঁদের মধ্যে শতাধিক ভারতীয়সহ, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। নিখোঁজ রয়েছেন ৬১ জন নেপালিও। এছাড়া তিব্বতের...
গাইবান্ধার পুলিশ সুপারের বাসভবনের গার্ড ব্যারাক থেকে হাবিবুর রহমান নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে শহরের স্টেশন রোডে অবস্থিত এসপির বাংলোর গার্ড...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর