সুতা ও রাসায়নিক আমদানি

ভালো বিকল্প হতে পারে ভারত, চীন নির্ভরতা কমানোর তাগিদ 

ভারতের বিশেষ ধরনের কিছু সুতা, তুলা ও রাসায়নিক বাংলাদেশের পোশাক খাতের জন্য দরকারি কাঁচামাল। এসব পণ্যের আমদানি সহজ হলে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে দাবি শিল্প মালিকদের। অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানি খাতের কাঁচামালে চীন নির্ভরতা কমাতে বড় বিকল্প ভারত। 

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৬:৪৫ পিএম

ভারতের বিশেষ ধরনের কিছু সুতা, তুলা ও রাসায়নিক বাংলাদেশের পোশাক খাতের জন্য দরকারি কাঁচামাল। এসব পণ্যের আমদানি সহজ হলে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে দাবি শিল্প মালিকদের। অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানি খাতের কাঁচামালে চীন নির্ভরতা কমাতে বড় বিকল্প ভারত। 

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিমাণ বিবেচনায় ভারত দ্বিতীয় বৃহৎ অংশীদার। ২০২১ সালে দ্বিপক্ষীয় বাণিজ্য ছিলো প্রায় ১ হাজার ৬০০ কোটি ডলার। পরের কয়েকবছরই দুদেশের মধ্যে বাণিজ্য ১ হাজার ৩০০ কোটি ডলারের ঘরে থাকছে। ২০২৫ সালে বাংলাদেশে তুলা, সুতা, জ্বালানিতেলসহ ভারতের মোট রপ্তানি ছিল ১ হাজার ১২৫ কোটি। অন্যদিকে গত অর্থবছর এশিয়ায় বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানি ছিল ভারতে ১৭৪ কোটি ডলারের পণ্য।

১ বছরের বেশি সময় ধরেই স্থলবন্দর দিয়ে ভারতের সুতা আমদানি বন্ধ রয়েছে। বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান জানান, উচ্চমূল্যের ভিসকসসহ বিশেষ ধরনের সুতা দেশে তৈরি হয় না। সমুদ্রপথে আমাদানিতে সময় লাগছে ১ মাস। কমছে প্রতিযোগিতা সক্ষমতা।  

সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, বর্তমানে জ্বালানি সংকটে দেশের টেক্সটাইল কারখানাগুলোর উৎপাদন নেমেছে অর্ধেকের নিচে। এমন অবস্থায় তৈরিপোশাক শিল্পে রপ্তানির গতি ধরে রাখতেও ভারতীয় কাপড়-সুতার মতো কাচামাল ব্যবহারের পক্ষে গবেষকরা।   

অর্থনীতিবিদদের মতে, জ্বালানি সংকটে পোশাক রপ্তানির গতি ধরে রাখতে ভারত থেকে কাপড় আমদানি দরকার হতে পারে। ভূ-রাজনৈতিক টানাপড়েন এড়িয়ে অর্থনৈতিক স্বার্থে দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ জোরদার করলে কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়বে। 

বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশেও বাড়ছে সৌরশক্তির সম্ভাবনা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে চীনের সোলার প্রযুক্তি। কম খরচে সৌরপ্যানেল থেকে শুরু করে ব্যাটারি, সবই তৈরি হচ্ছে চীনে। এতে দেশে...
বাংলা কিউআর-এ লেনদেনের রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। আজ সোমবার ব্যাংকটির আয়োজনে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন বিষয়ে সচেতনতামূলক এক কার্যক্রমে এ কথা...
বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারতের একের পর এক শুল্ক আরোপে বিপাকে পড়েছে এ শিল্প। দেশের পাট খাতকে ধ্বংস করতে প্রতিবেশী দেশটি অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। প্রতিকার চেয়ে...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের দ্বিতীয় চালানের ইউরেনিয়াম নিয়ে বিশেষ কার্গো বিমান রাশিয়া থেকে ঢাকায় পৌঁছেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর