জলাতঙ্কের লক্ষণের পরও অলৌকিকভাবে সেরে উঠল কিশোর

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৭:১৪ পিএম

জলাতঙ্কের লক্ষণ থাকার পরও ১৫ বছর বয়সী এক কিশোরের সুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। চিকিৎসাবিজ্ঞানে এটিকে অত্যন্ত বিরল এক ঘটনা বলেই বিবেচনা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশের মির্জাপুরে করন নামের এক কিশোর জলাতঙ্কের লক্ষণ দেখা দেওয়ার পরও সুস্থ হয়ে উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে সেই কিশোরকে একটি কুকুর কামড়ায়। এরপর সে জলাতঙ্কের দুটি টিকা নিয়েছিল। কিন্তু কয়েক মাস পরই তার শরীরে জলাতঙ্কের মারাত্মক লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে, যার মধ্যে ছিল পানি দেখে আতঙ্কিত হওয়া বা হাইড্রোফোবিয়া, অতিরিক্ত লালাক্ষরণ এবং অস্বাভাবিক আওয়াজ করা।

এরপর পরিবারের সদস্যরা তাকে বারাণসীর একটি সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে ২২ দিন তার চিকিৎসা চলে। নিয়মিত ৫ টিকার পাশাপাশি তাকে আরও ২টি বিশেষ টিকা দেওয়া হয়। এরপর ধীরে ধীরে তার সংক্রমণ কমে আসে এবং সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, করন এখন নিয়মিত স্কুলে যাওয়া শুরু করেছে।

এই খবরটি প্রকাশের পর প্রশ্ন উঠেছে, জলাতঙ্কের লক্ষণ দেখা দেওয়ার পরও কি কেউ সত্যিই বেঁচে ফিরতে পারে?

চিকিৎসকেরা বলছেন, লক্ষণ প্রকাশের পর সুস্থ হয়ে ওঠার ঘটনা বিরল হলেও অসম্ভব নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মতে, জলাতঙ্কের লক্ষণ একবার দেখা দিলে মৃত্যু প্রায় নিশ্চিত। বিশ্বজুড়ে মাত্র হাতেগোনা কয়েকজন রোগী এই অবস্থা থেকে বেঁচে ফিরেছেন, তবে তাঁদের অনেকেরই গুরুতর স্নায়বিক জটিলতা থেকে গেছে।

জলাতঙ্ক হলো একটি ভাইরাসবাহিত সংক্রমণ যা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। শরীরে প্রবেশের পর এই ভাইরাস স্নায়ুর মাধ্যমে মস্তিষ্ক ও মেরুদণ্ডে পৌঁছে যায়। একবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছে লক্ষণ দেখা দিলে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের অন্যান্য অংশে মারাত্মক প্রদাহ ও ক্ষতি তৈরি করে।

প্রাথমিক লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, দুর্বলতা, ক্ষতের চারপাশে অস্বাভাবিক জ্বালাপোড়া বা অস্বস্তি। রোগ বাড়ার সঙ্গে সঙ্গে হাইড্রোফোবিয়া বা পানিভীতি, মানসিক অস্থিরতা, বিভ্রান্তি, দৃষ্টিভ্রম, গিলতে অসুবিধা, পক্ষাঘাত ও শ্বাসকষ্টের মতো মারাত্মক উপসর্গ দেখা দেয়।

বিশ্বজুড়ে জলাতঙ্কের লক্ষণ প্রকাশের পরও বেঁচে যাওয়ার অল্প কয়েকটি ঘটনা রয়েছে। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের ১৫ বছর বয়সী কিশোরী জিয়ানা গিজ জলাতঙ্কের লক্ষণ দেখা দেওয়ার পরও বেঁচে ফিরেছিল। তাকে মিলওয়াকি প্রোটোকল নামের একটি বিশেষ চিকিৎসাপদ্ধতি দেওয়া হয়েছিল। তবে এই প্রোটোকলটিকে জলাতঙ্কের নির্ভরযোগ্য চিকিৎসা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।

২৪ ঘণ্টায় ৯৮৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৯১ জনের। এ নিয়ে সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৫৭৮ জনে। আর হামের উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮...
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৮ শিশু।
সারা দেশে প্রতিবন্ধীর সংখ্যা কত তার সঠিক কোনো তথ্য নেই, তাই বড় আকারের প্রতিবন্ধী জরিপের প্রয়োজন বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব শিশুর মৃত্যু হয়। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে...
চাঁদপুর শহরের এস কে শিল্পালয়ের স্বত্ত্বাধিকারী ও স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস তার পরিবারসহ ১০ দিন ধরে লাপাত্তা। পরিবারের অন্য সদস্যরা হলেন—তার স্ত্রী রিমি দাস, বড় ছেলে প্রিয়ম দাস ও ছোট ছেলে রুপম দাস।...
৩৯ মাসে বন্ডের সুদহার সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ১৫ বছর মেয়াদি বন্ডের সুদহার কমে ৯ দশমিক ১০ এবং ২০ বছর মেয়াদি বন্ডে ৯ দশমিক ১৩ শতাংশে নেমেছে। 
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন। বেলা তিনটা থেকে অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে তোলা হবে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া, জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়াসহ বেশ কয়েকটি...
সিগারেটের বিভিন্ন মূল্যস্তরের মধ্যে দামের সামঞ্জস্যহীনতায় দেশে ধূমপানের হার কমার পরিবর্তে ভোক্তাদের সস্তা ব্র্যান্ডে চলে যাওয়ার প্রবণতা বাড়ছে। এতে একদিকে তামাক নিয়ন্ত্রণ বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর