‘আমাদের ওপর কুকুর লেলিয়ে দেওয়া হতো’

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:২৭ পিএম

‘লাঠি দিয়ে মারধর, গালমন্দ ও দুর্ব্যবহার করত ইসরায়েলি সেনারা। ভয় দেখাতে হিংস্র কুকুর লেলিয়ে দেওয়া হতো আমাদের ওপর। খাবার ও কম্বল কেড়ে নেওয়া হতো। বন্দি নারীদের ধর্ষণের হুমকিও দিত।’

ইসরায়েলের কারাগারে অসহ্য নির্যাতনের শিকার হচ্ছেন ফিলিস্তিনি বন্দীরা। মারধর, গালাগালিসহ নানা ধরনের নিপীড়ন চালানো হচ্ছে তাদের ওপর। সম্প্রতি মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের বর্ণনায় উঠে এসেছে ইসরায়েলি কারাগারের ভেতরের এই ভয়াবহ চিত্র।

হামাস-ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির অধীনে সবশেষ ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পায় ৩০ ফিলিস্তিনি। সেখানে তারা কঠিন সময় পার করেছেন বলে জানিয়েছেন মুক্তিপ্রাপ্ত অনেকেই।

মুক্তিপ্রাপ্তরা বলছে, ইসরায়েলের কারাগারে বন্দিদের ওপর অসহনীয় নির্যাতন চালাচ্ছে কারারক্ষীরা।

মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দী আবদাল্লাহ আল বাও বলেন, ‘ইসরায়েলের কারাগারের ভেতরের অবস্থা খুবই খারাপ। কারারক্ষীরা ফিলিস্তিনি বন্দীদের অত্যধিক মারধর ও নিপীড়ন চালায়। যারা এখনো বন্দী আছেন, তাদের এসব অত্যাচার সহ্য করতে হচ্ছে। তারা খুব কষ্টের মধ্যে রয়েছেন। আশা করি, শিগগির যেন তারা মুক্তি পায়।’

আলি আকসার নামের মুক্তি পাওয়া আরেক বন্দী বলেন, ‘তারা আমাদের খাবার ও পানি দিত না। আমাদের ওপর শারীরিক, মানসিক সবভাবেই নির্যাতন চালাত। আমাদের মেরে রক্তাক্ত করা হতো। তারা যেই নির্যাতন চালাত, সবগুলো আমি বলতেও পারব না।’

ইসরায়েলি কারারক্ষীদের নির্যাতনে কারাগারের ভেতরে কয়েকজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের প্রিজনারস সোসাইটি।

এদিকে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই শুক্রবার থেকে গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে এ পর্যন্ত ১৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা ও ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই শুক্রবার সকাল থেকে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে ১৮৪ ফিলিস্তিনি নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে অন্তত ৫৮৯জন। এ ছাড়া ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ২০টিরও বেশি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতদের বেশির ভাগই নারী ও শিশু বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের এ দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে গোলাগুলিতে দক্ষিণ লেবাননে তিনজন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল–জাজিরা।

সাত দিনের যুদ্ধবিরতি শেষে গতকাল শুক্রবার গাজায় ইসরায়েলি হামলার পর লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালাল হামাসের সমর্থক গোষ্ঠী হিজবুল্লাহ। ইরান সমর্থিত এ সশস্ত্র সংগঠনটি জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের একজন যোদ্ধাও রয়েছে।

ভিডিও দেখুন:

গত ৭ অক্টোবরের পর হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে এবং হামাস অন্তত ২৪০জনকে জিম্মি করে নিয়ে গেছে বলে দাবি করেছে ইসরায়েল। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল শনিবার নিউইয়র্ক...
যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার কারণে বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া হুমকির মুখে পড়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ)। হরমুজ প্রণালির পরিস্থিতি অবনতির ফলে জ্বালানি...
ইসরায়েলি গোয়েন্দা প্রতিবেদনের দাবি, ইরানের টার্গেট কিলিংয়ের তালিকায় শীর্ষে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইরাকের কারবালা এবং ইরানের মাশহাদে বিপুল জনসমাগমের কারণে বিলম্বিত হয় আলী খামেনির দাফন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় দাফনের সময় নির্ধারণ করা হলেও তা পেছানো হয়। দিন গড়ায় সন্ধ্যা থেকে রাতে। 
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর