ইসরায়েলি কারাগার ফেরত ফিলিস্তিনি তরুণ শোনালেন নির্মম নির্যাতনের কথা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ এএম

হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গত সপ্তাহে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনের ১৮ বছর বয়সী তরুণ মোহাম্মদ নাজাল। মুক্তির পর অধিকৃত পশ্চিত তীরে ফিরে তিনি কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার সাংবাদিকদের শুনিয়েছেন ভয়াবহ নির্যাতনের গল্প।

মোহাম্মদ নাজাল জানান, ইসরায়েলে কারাবন্দী থাকার সময় তিনি মারধরের শিকার হয়েছিলেন। তাঁকে কোনো চিকিৎসাসেবা দেওয়া হয়নি। এমনকি তাঁকে মিথ্যাবাদী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, মোহাম্মদ নাজালের জন্ম অধিকৃত পশ্চিম তীরের কাবাতিয়া শহরে। তাঁর বর্ণনা অনুযায়ী মেডিকেল রেকর্ডগুলো একটি নির্ভরযোগ্য ফ্যাক্ট-চেকিং এজেন্সির মাধ্যমে যাচাই করা হয়েছে এবং তিনি যে ইসরায়েলি কারাগারে নির্মম দুর্ব্যবহারের শিকার হয়েছিলেন, সে ব্যাপারে যথেষ্ট প্রমাণ মিলেছে।

নাজালের মুখে নির্যাতনের বর্ণনা
গত আগস্টে শতাধিক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছিল ইসরায়েরি বাহিনী। তাঁদের মধ্যে মোহাম্মদ নাজালও ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে কোনও অভিযোগ ছাড়াই কারাগারে নিক্ষেপ করা হয়। গত শুক্রবার তিনি যুদ্ধবিরিতির চুক্তি অনুযায়ী বন্দিবিনিময়ের অংশ হিসেবে কারাগার থেকে মুক্তি পান।

মুক্তির পর মোহাম্মদ নাজাল আল জাজিরাসহ স্থানীয় গণমাধ্যমগুলোকে সাক্ষাৎকার দেন। তিনি বলেন, গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বাড়িয়ে দেয় কারারক্ষীরা।

হাতে ব্যান্ডেজ পরা মোহাম্মদ নাজালের ছবি প্রকাশ করে আরব ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম মিসবার। ছবি: এক্স থেকে নেওয়া মোহাম্মদ নাজাল বলেন, ‘একজন ইসরায়েলি কারারক্ষী আমাকে আট মিনিট ধরে লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়েছেন। কোথায় লাঠির বাড়ি পড়ছিল, তার খেয়াল ছিল না। আমি হাত দিয়ে কোনোমতে মাথা ঢেকে রেখেছিলাম। লাঠির আঘাতে আমার হাত ভেঙে গেছে।’

দুই হাতে ব্যান্ডেজ পরা নাজালের ছবি তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। নাজাল বলেন, ‘আমার হাত ভেঙে গেছে এবং বেশ কয়েকটি আঙুল ভেঙে গেছে। এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি। ডাক্তার বলেছেন, হাড় জোড়া দেওয়ার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।’

নাজাল অশ্রুসিক্ত চোখে বলেন, ‘আমাকে তারা মেঝেতে ফেলে পিটিয়েছে। আমি প্রায় অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে কাতরাতচ্ছিলাম। তবু তারা আমাকে মেঝে থেকে তোলেনি। এমনকি কোনো ধরনের চিকিৎসাসেবা দেয়নি তারা।’

ইসরায়েল কী বলছে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের কর্মকর্তা ওফির গেন্ডেলম্যান একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে তিনি দাবি করছেন, কারাগার থেকে ছেড়ে দেওয়ার পর নাজালকে একটি রেড ক্রসের গাড়িতে তুলে দেওয়া হয় তার পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য। তখন তার হাতে কোনো ব্যান্ডেজ ছিল না। এখন তার হাতে ব্যান্ডেজ কোথা থেকে এল? এর অর্থ হচ্ছে, তিনি মিথ্যাচার করছেন। কারাগার থেকে মুক্ত হওয়ার সময় তিনি ভালো ও সুস্থ ছিলেন।

এ সময় ভিডিওতে তিনি নাজালকে দেখান। ভিডিওতে দেখা যায়, নাজাল ব্যান্ডেজ ছাড়াই রেড ক্রসের গাড়িতে উঠছেন। ওফির গেন্ডেলম্যান বলেন, নাজাল একজন মিথ্যাবাদী। ফিলিস্তিনিরা এমনই করে থাকে। তারা সুকৌশলে ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালায়।

আর কোনও প্রমাণ আছে?
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ নাজালই একমাত্র তরুণ নন, যিনি ইসরায়েলি কারাগারের নির্যাতনের বর্ণনা দিলেন। এর আগেও ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়া অনেক ফিলিস্তিনি বন্দি তাদের দুঃসহ নির্যাতনের কথা গণমাধ্যমের সামনে বলেছেন।

এ ছাড়া নাজালের কাছে নির্যাতনের প্রমাণও রয়েছে। আরব ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম মিসবার জানিয়েছে, নাজালকে যেদিন মুক্তি দেওয়া হয়েছে, সেদিনই তাঁর মেডিকেল রেকর্ডগুলো বিশ্লেষণ করা হয়েছে। রেকর্ডগুলো ইঙ্গিত দেয় যে, নাজালের হাতের পেছনের হাড়গুলোতে ফ্র্যাকচার হয়েছে।

কারাগার থেকে মুক্ত হওয়ার পর নাজালের বেশ কিছু ছবি তোলা হয়। সেসব ছবিতেও দেখা যায়, নাজালের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া নাজালের হাতের এক্সরে রিপোর্টেও হাতে ফাটলের চিহ্ন ধরা পড়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসিসহ আরও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম নাজালের মেডিকেল রেকর্ডগুলো যাচাই বাছাই করে বলেছে, ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর অকথ্য নির্যাতন চালানো হচ্ছে। তারা বন্দিদের প্রয়োজনীয় পানি, খাদ্য ও চিকিৎসাসেবা দিচ্ছে না।

গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ছবি: রয়টার্স ক্যাটাগরি: বিশ্ব, মধ্যপ্রাচ্য  এদিকে টানা সাত দিনের যুদ্ধবিরতি শেষ না হতেই গত শুক্রবার গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। সেই হামলা গতকাল রোববারও অব্যাহত ছিল। গাজা কর্তৃপক্ষ বলছে, মাত্র ২৪ ঘণ্টায় ৭০০ ফিলিস্তিনি মারা গেছে। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

গত ৭ অক্টোবরের পর হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে এবং হামাস অন্তত ২৪০জনকে জিম্মি করে নিয়ে গেছে বলে দাবি করেছে ইসরায়েল। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
সুদানের সীমান্তবর্তী রিভান নাইল রাজ্যে বিমান হামলায় ৭২ জন নিহত হয়েছে। আহত ৫০ জন। রোববার মিশর সীমান্তের কাছে একটি সোনার খনিতে এই হামলা চালানো হয়। রয়টার্স জানিয়েছে এ খবর।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর