নেতানিয়াহুর দুর্নীতির বিচার ফের শুরু

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৪১ পিএম

দুর্নীতির অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে গত ৭ অক্টোবর হামাস–ইসরায়েল যুদ্ধ শুরুর পর সব মামলার কার্যক্রম এতদিন বন্ধ ছিল। এবার এসব দুর্নীতির মামলার বিচারকার্য আবার শুরু হতে যাচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা বলছে, দীর্ঘদিন ধরেই নেতানিয়াহুর বিরুদ্ধে করা এসব মামলা ঝুলে আছে। যুদ্ধের কারণে বিচারকার্যই বন্ধ হয়ে যায়। এবার জেরুজালেমের একটি আদালতে এসব মামলার শুনানি শুরু হবে বলে জানা গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, সোমবারই শুনানি হওয়ার কথা।

এর আগে গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ কারণে এসব মামলার বিচারকাজ বন্ধ রাখতে বলেন ইসরায়েলের বিচারমন্ত্রী।

জালিয়াতি, ঘুষ ও প্রতারণার অভিযোগে ২০১৯ সালে তিনটি মামলা হয় নেতানিয়াহুর বিরুদ্ধে। এগুলো যথাক্রমে ১০০০, ২০০০ ও ৪০০০ নামে পরিচিত। এর মধ্যে ‘১০০০’ নামের মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি ও তাঁর স্ত্রী সারা রাজনৈতিক ফায়দার কথা বলে হলিউডের প্রযোজক ও অস্ট্রেলিয়ার ব্যবসায়ীর কাছ থেকে উপঢৌকন নিয়েছেন। এ মামলায় ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

এসব অভিযোগ মিথ্যা বলে বারবার বলে আসছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ২০২০ সালে এসব মামলার কার্যক্রম শুরু হয়েছিল। তবে করোনার কারণে বাধাগ্রস্ত হয়। এবার যুদ্ধের কারণে বাধাগ্রস্ত হওয়ার পর আবার শুরু হতে যাচ্ছে বিচারকাজ।

পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
জন্মের পরপরই যুদ্ধ কেড়ে নিয়েছিল ছোট্ট বিসানের স্বাভাবিক শৈশব। ইনকিউবেটরে করেই তাকে গাজা থেকে নিয়ে যাওয়া হয়েছিল মিসরে। প্রায় আড়াই বছর পর পরিবারের কাছে ফিরেছে সে। কিন্তু ফিরে এসেই মাকে চিনতে পারেনি...
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর