‘ইসরায়েলকে ধ্বংস করতে মাত্র দুদিন লাগবে’

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৯ পিএম

ইসরায়েলে গত ৭ অক্টোবর হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই সময় মাত্র ২০ মিনিটে ৫ হাজারের বেশি রকেট হামলা করা হয় ইসরায়েলে। সেই হামলার কথা মনে করিয়ে দিয়ে এবার ইসরায়েলকে নতুন করে হুমকি দিল ইরান। দেশটির ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) কমান্ডার–ইন–চিফ মেজর জেনারেল হুসেইন সালামি বললেন, ‘ওই রকম হামলা করে ইসরায়েলকে ধ্বংস করতে মাত্র ৪৮ ঘণ্টা লাগবে।’

ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমসের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস সোমবার এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ করে। তেহরান টাইমস বলছে, গত বৃহস্পতিবার ইরানের কাজভিন শহরে এক সমাবেশে বাসিল গ্রুপের সদস্যদের উদ্দেশে ভাষণ দেন আইআরজিসি কমান্ডার–ইন–চিফ মেজর জেনারেল হুসেইন সালামি।

ভাষণে মেজর জেনারেল হুসেইন সালামি বলেন, ‘যদি আল–আকসা স্টর্ম অপারেশনের মতো আবারও হামলা চালানো যায়, যদি ফিলিস্তিনিরা আবারও এগিয়ে যায়, তাহলে বিশ্বের রাজনৈতিক মানচিত্র থেকে ইহুদি রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দিতে মাত্র দুদিন লাগবে।’

সিরিয়ায় ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডস কর্পসের সেনাদের ওপর হামলা হওয়ার পর এই মন্তব্য করলেন মেজর জেনারেল হুসেইন সালামি। ওই হামলায় ইসরায়েলি সেনাদের দায়ী করেছে ইরান।
  
গত ৭ অক্টোবর হামাসের হঠাৎ হামলায় ‘কঠিন পরিস্থিতিতে’ পড়ে যায় ইসরায়েল। এর পরই গাজায় একের পর এক হামলা চালাতে থাকে সেনারা। এমনটাই দাবি করেন মেজর জেনারেল হুসেইন সালামি। 

আইআরজিসি কমান্ডার–ইন–চিফ মেজর জেনারেল হুসেইন সালামি বলেন, ‘আজ আমেরিকার মানুষদের মুখে অনীহার ছাপ। ইহুদি এই রাষ্ট্রের প্রতি তাদের এখন অনীহা ও দ্বন্দ্ব। ইসরায়েলকে বাঁচাতে এক সময় কেউ আর এগিয়ে আসবে না। এমনকি এর সমর্থকেরাও পাশে এসে দাঁড়াবে না।’

এদিকে যুদ্ধবিরতির পর সোমবার ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজায় স্থল অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হারজল হালেভি। সকাল থেকে তারা অভিযান শুরু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি এরই মধ্যে গাজা ডিভিশনের অতিরিক্ত সেনাদের সঙ্গে যুদ্ধের বর্তমান লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন। একই সময়ে তিনি হামাস কামান্ডারদের হত্যার বিষয় নিয়েও কথা বলেছেন।

কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে সাত দিনের যুদ্ধবিরতি গত শুক্রবার শেষ হয়েছে। যুদ্ধবিরতি শেষ না হতেই গত শুক্রবার গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। সেই হামলা গতকাল রোববারও অব্যাহত ছিল। গাজা কর্তৃপক্ষ বলছে, মাত্র ২৪ ঘণ্টায় ৭০০ ফিলিস্তিনি মারা গেছে। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

খান ইউনিসের বাসিন্দারা বলছেন, যুদ্ধ শুরু হওয়ার পর খান ইউনিসে সবচেয়ে বড় হামলা হয়েছে গতকাল। ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী।

গাজার উত্তরাঞ্চলে যুদ্ধ শুরু হওয়ার পর হাজার হাজার ফিলিস্তিনি গাজার দক্ষিণাঞ্চলে এসে আশ্রয় নেয়। এসব ফিলিস্তিনিদের মধ্যে ছদ্মবেশে হামাসের যোদ্ধারা লুকিয়ে আছেন বলে দাবি করেছে ইসরায়েল। এখন গাজার দক্ষিণাঞ্চলকে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের আক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।

 

গত ৭ অক্টোবরের পর হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে এবং হামাস অন্তত ২৪০জনকে জিম্মি করে নিয়ে গেছে বলে দাবি করেছে ইসরায়েল। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরানের সঙ্গে...
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির বিরুদ্ধে চালানো অভিযানে ১ হাজার ৮৬০ বিদ্রোহী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি বাহিনী।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর